সর্বশেষ আপডেট : ১২ ঘন্টা আগে
শনিবার, ১১ জুলাই ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

প্রযোজক কামাল পারভেজ আর নেই

ডেইলি সিলেট ডেস্ক ::

চিত্রনায়ক সোহেল রানা ও রুবেলের ভাই প্রযোজক কামাল পারভেজ মারা গেছেন। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২২ নভেম্বর) ভোরে তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি বীর মুক্তিযোদ্ধা ছিলেন।

কামাল পারভেজের মৃত্যুসংবাদ নিশ্চিত করেছেন মাসুদ পারভেজ সোহেল রানার ছেলে অভিনেতা ও পরিচালক মাশরুর পারভেজ। মাশরুর পারভেজ জানান, বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। গতকাল শুক্রবার সকালে শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয়। পরে আইসিউতে ভর্তি করানো হয়। এরপর শারীরিক অবস্থার আরও অবনতি হলে লাইফ সাপোর্টে দেওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।

মাশরুর জানিয়েছেন, উত্তরা পাঁচ নম্বর সেক্টর জামে মসজিদে বাদ জোহর জানাজা শেষে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: