![]()

cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla

ডেইলি সিলেট ডেস্ক ::
শততম টেস্টে ৯৯ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়লেন মুশফিকুর রহিম। প্রথম দিনের খেলার ৯০ ওভার শেষ হয়ে যাওয়ায় সেঞ্চুরির জন্য আগামীকাল সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে বাংলাদেশ দলের অভিজ্ঞ ব্যাটার ও সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমকে।
আগামীকাল সকালে যদি তিনি ১ রান করতে পারেন, তাহলে ঢুকে যাবেন ‘শততম টেস্টে সেঞ্চুরি’ করাদের ক্লাবে। এর আগে শততম টেস্টে সেঞ্চুরি করেছেন ১০ জন ক্রিকেটার। যাদের মধ্যে রয়েছেন রিকি পন্টিং, জাভেদ মিয়াদাদ, ডেভিড ওয়ার্নারের মতো কিংবদন্তি খেলোয়াড়।
বুধবার (১৯ নভেম্বর) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলতে নামে টাইগাররা। মুশফিকের শততম টেস্টে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন শান্ত। দলে আনা হয় দুটি পরিবর্তন। আগের টেস্ট খেলা দুই পেসার হাসান মাহমুদ ও নাহিদ রানার জায়গায় একাদশে ফেরেন ইবাদত হোসেন ও খালেদ আহমেদ।
টসে জিতে ব্যাটিংয়ে নেমে ইতিবাচক সূচনা করলেও প্রথম সেশনেই তিন উইকেট হারায় বাংলাদেশ। আয়ারল্যান্ডের অফস্পিনার অ্যান্ডি ম্যাকব্রাইন ফিরিয়ে দেন ওপেনার সাদমান ইসলামকে ৩৫ রানে, মাহমুদুল জয়কে ৩৪ রানে এবং নাজমুল হোসেন শান্তকে ৮ রানে।
১০০ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। এরপর মুমিনুল–মুশফিক জুটিতে ম্যাচে ফেরে দল। ব্যাটিং বিপর্যয় সামলে তারা গড়ে তোলেন ১৫৯ রানের জুটি। সতর্ক ও ধৈর্যশীল ব্যাটিংয়ে ৬৩ রান করেন মুমিনুল। কয়েক দফা জীবন পেলেও তিনি দলের বড় সংগ্রহে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
মুশফিকের দুর্দান্ত ইনিংসে ভর করে সিরিজের দ্বিতীয় টেস্টে বড় সংগ্রহের পথে এগোচ্ছে বাংলাদেশ। প্রথম দিনের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ৯০ ওভারে ৪ উইকেটে ২৯২ রান। মুশফিক ১৮৭ বলে ৫ চারে ৯৯ রানে অপরাজিত। অপর প্রান্তে লিটন দাস ৮৬ বলে ২ বাউন্ডারিতে ৪৭ রানে অপরাজিত আছেন। এটি টেস্টে লিটনের শততম ইনিংস। আয়ারল্যান্ডের হয়ে অ্যান্ডি ম্যাকব্রাইন একাই ৪ উইকেট নিয়েছেন।
বাংলাদেশের সংগ্রহ: ২৯২/৪ মুশফিক ৯৯*, মুমিনুল ৬৩, লিটন ৪৭, সাদমান ৩৫। অ্যান্ড ম্যাকব্রাইন ৪/৮২।