সর্বশেষ আপডেট : ১৪ ঘন্টা আগে
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

নায়িকাকে জড়িয়ে ধরায় ভক্তের কারাদণ্ড

ডেইলি সিলেট ডেস্ক ::

কণ্ঠশিল্পী ও অভিনেত্রী আরিয়ানা গ্র্যান্ডে অভিনীত মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‌‘উইকড : ফর গুড’। মুক্তির আগে গত ১৩ নভেম্বর সিঙ্গাপুরে সিনেমাটির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। সেখানেই ঘটে এক অদ্ভুত কাণ্ড! নিরাপত্তারক্ষীদের চোখ ফাঁকি দিয়ে আরিয়ানাকে হঠাৎ এসে জড়িয়ে ধরেন এক ভক্ত। তবে আইনের কাছে ধরা পড়েছেন সেই ব্যক্তি।

এবার তাকে ৯ দিনের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। জড়িয়ে ধরা সেই ব্যক্তি অস্ট্রেলিয়ার নাগরিক। নাম জনসন ওয়েন, বয়স ২৬। সিসিটিভি ফুটেজে দেখা যায়, গায়িকা যখন লালগালিচায় সহশিল্পীদের সঙ্গে হেঁটে যাচ্ছেন, তখন দৌড়ে এসে জড়িয়ে ধরছেন জনসন ওয়েন।

যখন ওই ব্যক্তি আরিয়ানার গলায় হাত রাখে, তখনই সিন্থিয়া এরিভো ঝাঁপিয়ে পড়েন এবং নিরাপত্তারক্ষীর সহায়তায় তাকে বাধা দেন। অনুষ্ঠানস্থলে উত্তেজনার সৃষ্টি হয়। দেখা যায়, হতবাক আরিয়ানাকে সান্ত্বনা দিচ্ছেন তার সহশিল্পীরা। সামাজিক মাধ্যমে এই ঘটনা প্রকাশ্যে আসার পর মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে।

জানা যায়, নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে তারকাদের অনুষ্ঠানে ঢুকে পড়ার ইতিহাস জনসন ওয়েনের নতুন নয়। এর আগে, কেটি পেরি, দ্য উইকেন্ড ও দ্য চেইনস্মোকার্সের কনসার্টেও মঞ্চে উঠে পড়েছিলেন তিনি।

সোমবার (১৭ নভেম্বর) বিবিসি নিউজ জানায়, সিঙ্গাপুরের একটি আদালত সেই ব্যক্তিকে ৯ দিনের কারাদণ্ড দিয়েছে। আদালতের ভাষ্য, তিনি প্রিমিয়ারে দুইবার অনুপ্রবেশের চেষ্টা করেছেন। এরপর নিরাপত্তারক্ষীরা তাকে আটকে দেয়।

পরেরদিন তাকে গ্রেপ্তার করা হয় এবং জনসাধারণকে উপদ্রবের অভিযোগে মামলা করা হয়। পরে দোষও স্বীকার করেন ওই ব্যক্তি। আদালতে এক বিচারককে জনসন ওয়েন জানান যে তিনি ‘আর কখনো এমনটা করবেন না।’

তবে এই বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি আরিয়ানা গ্র্যান্ডে। সাম্প্রতিক বছরগুলোয় তিনি বেশ কিছু অপ্রস্তুত ঘটনার মুখোমুখি হয়েছেন। এর আগে, ২০১৭ সালে ইংল্যান্ডেরর ম্যানচেস্টারে আরিয়ানার এক কনসার্টে সন্ত্রাসী হামলা হয়। যেখানে ২২ জন দর্শক হত্যাকাণ্ডের শিকার হন।

এদিকে, আগামী ২১ নভেম্বর বিশ্বজুড়ে মুক্তি পাবে ফ্যান্টাসিধর্মী মিউজিক্যাল ছবি উইকড : ফর গুড। এতে আরিয়ানা ছাড়াও অভিনয় করেছেন সিন্থিয়া এরিভো, জেফ গোল্ডব্লাম প্রমুখ। পরিচালনা করেছেন জন এম চু।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by:

fistinghd.netjosporn.netxfantazy.orgpornjoy.org