![]()

cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla

ডেইলি সিলেট ডেস্ক ::
এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে হংকংয়ের বিপক্ষে গোল খেয়ে হেরেছিল বাংলাদেশ। আর একবার শেষ মুহূর্তে গোল হজম করে জেতা ম্যাচ হাতছাড়া করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। নেপালের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে হ্যাভিয়ের কাবরেরার শিষ্যরা।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জাতীয় স্টেডিয়ামে শুরু থেকেই খাপ ছাড়া ফুটবল খেলতে থাকে দু’দল। ম্যাচের চতুর্থ মিনিটে প্রথম কর্নার পায় বাংলাদেশ। তবে বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া নেওয়া কর্নার কাজে লাগাতে পারেনি।
অন্যদিকে বেশকিছু আক্রমণ করে নেপাল। তবে তা আটকে যায় অ্যাটাকিং থার্ডে। ম্যাচের ২০ মিনিটে আবারও কর্নার পায় বাংলাদেশ। জামাল নেওয়া কর্নার কিক জায়গা ছেড়ে সামনে এসে নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হন নেপাল গোলকিপার। তবে সেই সুযোগও কাজে লাগাতে পারেনি বাংলাদেশের কেউ।
ম্যাচের ২৯ মিনিটে গোল হজম করে বাংলাদেশ। নেপাল আচমকাই বল নিয়ে ঢুকে যায় বাংলাদেশের রক্ষণে। কাট ব্যাক থেকে বল পেয়ে নিচু শটে বল জালে জড়িয়েছেন রোহিত চাঁদ।
গোল শোধের লক্ষ্যে ৪৪ মিনিটে ক্রস থেকে পাওয়া বলে হেড নিয়েছিলেন ফাহিম। কিন্তু সেটি সরাসরি চলে যায় গোলকিপারের হাতে। শেষ পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে গেছে বাংলাদেশ।
বিরতি থেকে ফিরে ম্যাচের ৪৬ মিনিটে ডি বক্সের ভেতরে দুর্দান্ত এক বাইসাইকেল গোলে বল জালে জড়ান হামজা। এরপর পরে ডি বক্সের ভেতরে রাকিবকে ফাউল করলে পেনাল্টি পায় বাংলাদেশ। সেই স্পট কিক থেকে ঠান্ডা মাথায় বল জালে জড়ান হামজা। এতেই ম্যাচে লিড নেয় লাল-সবুজের প্রতিনিধিরা।
এরপর ম্যাচে সমতা আনার লক্ষ্যে বেশ কিছু আক্রমণ করে নেপাল। তবে ব্যর্থ হয় তারা। ম্যাচের যোগ করা সময়ে কর্নার থেকে আসা বলে পা ছুঁইয়ে নেপালকে সমতায় ফিরিয়েছেন অনন্ত তামাং। শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র করে মাঠ ছাড়ে দু’দল।