সর্বশেষ আপডেট : ১২ ঘন্টা আগে
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ খ্রীষ্টাব্দ | ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

লকডাউন কর্মসূচির প্রতিবাদে ‘এক তর্জনী’ স্তম্ভ গুঁড়িয়ে দিল বিক্ষুব্ধ জনতা

ডেইলি সিলেট ডেস্ক ::

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ও দেশব্যাপী চলমান নৈরাজ্যের প্রতিবাদে ঝিনাইদহে শেখ মুজিবুর রহমানের ‘এক তর্জনী’ স্তম্ভ গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১০টার দিকে শহরের স্বাধীনতা চত্বরে বুলডোজার দিয়ে স্তম্ভটি গুঁড়িয়ে দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। আওয়ামী লীগের লকডাউন ঘোষণা, যানবাহনে অগ্নিসংযোগ এবং নৈরাজ্যের প্রতিবাদে তারা এই মিছিল করেন। পরে শহরের শহিদ মিনার সংলগ্ন স্বাধীনতা চত্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের ‘এক তর্জনী’ স্তম্ভে বুলডোজার চালিয়ে তা গুঁড়িয়ে দেওয়া হয়।

এর আগে চব্বিশে জুলাই আন্দোলন চলাকালে গত বছরের ৫ আগস্ট ‘এক তর্জনী’ স্তম্ভটি ভাঙচুর করা হয়। তবে স্তম্ভটির কিছু অংশ অবশিষ্ট ছিল। বৃহস্পতিবারের ঘটনায় সেই অবশিষ্ট অংশও বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে।

ঝিনাইদহের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব সাইদুর রহমান বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতা ধরে রাখতে অতীতে অগ্নিসংযোগ করে মানুষ হত্যা করেছে। জুলাই গণঅভ্যুত্থানে হাজার হাজার মানুষকে আওয়ামী লীগ ও হাসিনা পঙ্গু করে দিয়েছে, দেড় হাজারের বেশি ছাত্র জনতাকে হত্যা করেছে। আজও শহিদদের রক্তে রাজপথ ভেজা। কিন্তু আওয়ামী লীগ হায়েনার মতো আবারও অগ্নিসন্ত্রাসে মেতে উঠেছে। যে কারণে ছাত্র জনতা বিক্ষুব্ধ হয়ে বাকশালের জনক শেখ মুজিবের স্তম্ভ গুঁড়িয়ে দিয়েছে।”

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “বিক্ষুব্ধ ছাত্র-জনতা স্তম্ভটি ভেঙে দিয়েছে। আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি।”

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by:

fistinghd.netjosporn.netxfantazy.orgpornjoy.org