সর্বশেষ আপডেট : ৬ ঘন্টা আগে
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

আ.লীগের মহাসড়কে অস্ত্রের মহড়া, অবরোধে যান চলাচল বন্ধ

ডেইলি সিলেট ডেস্ক ::

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়ক ও বরিশাল মহাসড়কের একাধিক স্থানে অবরোধ করে রাখা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সুয়াদি, পুখুরিয়া ও পুলিয়া এলাকায় ভোর থেকেই আওয়ামী লীগের নেতাকর্মীরা ঢাল, তলোয়ার শরকি, রামদা, কাটরা, টেটাসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন।

এতে ভাঙ্গা ঢাকা এক্সপ্রেসওয়ে ও ফরিদপুর বরিশাল মহাসড়কে সব প্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হন।

এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার ওসি রাকিবুজ্জামান জানান, ভাঙ্গায় তিনটি স্থানে সড়ক অবরোধ করে রেখেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা, আমরা সরানোর চেষ্টা করছি। এখন পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: