![]()

cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla

ডেইলি সিলেট ডেস্ক ::
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় দাঁড়িয়ে থাকা বাসে দেওয়া আগুনে চালক জুলহাস মিয়া নিহতের ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ৩৬ বছর বয়সী আনোয়ার হোসেন ফুলবাড়িয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি। তিনি ওই এলাকার আব্দুর রশিদের ছেলে।
বুধবার ভোররাতে ফুলবাড়িয়ার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আদর্শ বাজার এলাকা থেকে আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয় বলে ফুলবাড়িয়া থানার ওসি মো. রুজনুজ্জামান জানান।
এর আগে মঙ্গলবার রাতে নিহত বাস চালক জুলহাসের ছোট বোন ময়না আক্তার ফুলবাড়িয়া থানায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে সন্ত্রাস বিরোধী আইনে মামলাটি দায়ের করেন।
এর আগে মঙ্গলবার ভোরে ময়মনসিংহের ফুলবাড়িয়া পৌরসভার ভালুকজান বাজারের পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগের পর দগ্ধ হয়ে চালক জুলহাস মিয়া মারা যান।
নিহত ৪০ বছর বয়সী এ বাস চালক উপজেলার কৈয়ারচালা গ্রামের মো. সাজু মিয়ার ছেলে।
ঘটনার দিন বাসটি গভীর রাতে ঢাকা থেকে গিয়ে ফুলবাড়িয়ার ভালুকজান বাজারে পেট্রোল পাম্পে অবস্থান নেয়। সেখানেই ভোর রাতে মাস্ক পরা তিন যুবক এসে পাম্পে দাঁড়িয়ে থাকা বাসটিতে পেট্রোল ঢেলে আগুন দেয় বলে পুলিশ জানিয়েছে।
সকালে ঘটনাস্থল পরিদর্শন করে সিসিটিভি ভিডিও দেখে এবং প্রত্যক্ষদর্শীদের বরাতে জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম সাংবাদিকদের এ তথ্য দেন।
ওসি রুজনুজ্জামান বলেন, আমরা ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছি। বাকি দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।