সর্বশেষ আপডেট : ২৬ মিনিট ৭ সেকেন্ড আগে
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ খ্রীষ্টাব্দ | ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

যশোরে নিষিদ্ধ ছাত্রলীগের সহ-সভাপতি আটক

ডেইলি সিলেট ডেস্ক ::

যশোরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সহ-সভাপতি রাজু রানাকে আটক করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। সোমবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে যশোর শহরের মুড়লি মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

কোতোয়ালী থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজু রানার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তারই প্রেক্ষিতে তাকে আটক করা হয়েছে। বর্তমানে কোতোয়ালী থানার পুলিশ গ্রেফতারকৃত রাজু রানার বিরুদ্ধে বিস্তারিত তদন্ত চালাচ্ছে।

তদন্তকারীরা জানিয়েছেন, আটককৃত রাজু রানার কর্মকাণ্ড ও তার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিদের বিষয়ে প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে রাজু রানা আদালতে তোলা হবে এবং তার বিরুদ্ধে অভিযোগের যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: