সর্বশেষ আপডেট : ১৩ ঘন্টা আগে
রবিবার, ২৬ জুলাই ২০২৬ খ্রীষ্টাব্দ | ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

একুয়াডোরের কারাগারে দাঙ্গায় ৩১ বন্দি নিহত

ডেইলি সিলেট ডেস্ক ::

দক্ষিণ আমেরিকার দেশ একুয়াডোরের দক্ষিণপশ্চিমাঞ্চলের একটি কারাগারে রোববার সারা দিন ধরে চলা দাঙ্গায় অন্তত ৩১ বন্দি নিহত হয়েছেন।

এসএনএআই কারা সংস্থার সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, একুয়াডোরের বৃহত্তম শহর গুয়াকিলের দক্ষিণে বন্দর শহর মাচালার কারাগারে ২৭ জন বন্দি শ্বাসরুদ্ধ হয়ে এবং ‘ফাঁসিতে ঝুলে তাৎক্ষণিকভাবে’ মারা যান।

রয়টার্স জানিয়েছে, বিবৃতিতে নিহতদের সংখ্যা বা মৃত্যুর কারণ নিয়ে বিস্তারিত কিছু বলা হয়নি।

রোববার ভোররাতে একই কারাগারে পৃথক ঘটনায় আরও চারজন বন্দি মারা যান বলে এসএনএআই জানিয়েছিল। দাঙ্গা নিয়ন্ত্রণে এনেছে পুলিশ।

বিবৃতিতে আরও বলা হয়েছে, নতুন করে তৈরি করা সর্বোচ্চ নিরাপত্তার স্থাপনায় বন্দিদের পুনর্বিন্যাসের সময় দাঙ্গা শুরু হয়।

একুয়াডোরের কারাগারগুলো কয়েক বছর ধরে সহিংসতা ও দাঙ্গার জন্য পরিচিত, যেখানে কয়েকশ বন্দির মৃত্যু হয়েছে। প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়ার প্রশাসন প্রতিদ্বন্দ্বী অপরাধী চক্রকে দায়ী করছে, যারা আঞ্চলিক নিয়ন্ত্রণ ও আধিপত্য প্রতিষ্ঠার জন্য লড়াই করছে। প্রশাসন কঠোর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

চলতি বছরের সেপ্টেম্বরে একই কারাগারে মারামারিতে ১৪ জন নিহত ও আরও ১৪ জন আহত হন। এর কয়েকদিন পর কলম্বিয়ার সীমান্তবর্তী এসমেরালদাস শহরের কারাগারে আরও ১৭ জন নিহত হন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: