সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬ খ্রীষ্টাব্দ | ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

একদিনে আশিক বন্ধুর কথা ও সুরে পাঁচ গানের রেকর্ডিং সম্পন্ন

ডেইলি সিলেট ডেস্ক ::

গতকাল(৯ নভেম্বর) একদিনে আশিক বন্ধুর লেখা ও সুরে নতুন পাঁচটি গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন কানিজ সুবর্ণা, শওকত আরা আঁখি ও নাজমীন নাজু। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এ রেকর্ডিং প্রজেক্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সুহৃদ জাহাঙ্গীর। ক্যামেরায় ছিলেন শহীদ।

একদিনে পাঁচটি মৌলিক গানের রেকর্ডিং প্রসঙ্গে গানের আশিক বন্ধু বলেন, ‘এটি যেমন খুব পরিশ্রমের কাজ, তেমনি খুব আনন্দের সংবাদ। কারণ নতুন মৌলিক পাঁচটি গানের রেকর্ডিং একদিনে করা অত্যন্ত কঠিন বিষয়। তার মধ্যে অডিও রেকর্ডিং এবং স্টুডিও ভার্সন ভিডিওসহ সম্পূর্ণ কাজ শেষ করা হয়েছে। খুব গুছিয়ে আগে থেকেই শিডিউল মেইনটেইন করে সময়টাকে যথাযথভাবে কাজে লাগিয়ে একটার পর একটা গান সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অডিও রেকর্ডিং এবং ভিডিওর কাজ অত্যন্ত সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয়েছে।’

পাঁচটি গানের এই প্রজেক্টে কানিজ সুবর্ণা গেয়েছেন একটি, নাজমীন নাজু একটি এবং শওকত আরা আঁখি গেয়েছেন তিনটি গান। এখন গানগুলোর মিক্সড মাস্টার শেষে প্রকাশের প্রস্তুতি চলছে। খুব শীঘ্রই গানগুলো প্রকাশ পাবে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: