সর্বশেষ আপডেট : ১১ ঘন্টা আগে
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ খ্রীষ্টাব্দ | ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

আবরার ফাহাদকে নিয়ে আসছেন প্রিন্স মাহমুদের নতুন গান

ডেইলি সিলেট ডেস্ক ::

বাংলা গানের ভুবনে এক অনন্য নাম প্রিন্স মাহমুদ। মাতৃভূমি, একুশে ও বায়ান্নর চেতনা, প্রেম-বিরহের অনুভূতি, উৎসব-আনন্দ কিংবা জন্ম-মৃত্যু—সব কিছুতেই ছোঁয়া থাকে তাঁর গানে। কখনো বাবা-মা-বোনের সম্পর্ক, কখনো আবার এসিড নিক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ—বিষয়ের বৈচিত্র্যে প্রিন্স মাহমুদের গান আজও সময়কে ছাপিয়ে যায়।

তিন দশকেরও বেশি সময় ধরে গীতিকবি ও সুরকার হিসেবে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি। প্রতিটি গানে শোনা যায় সময়, সমাজ ও মানুষের গল্প। তাই তাঁর নতুন আয়োজন মানেই শ্রোতাদের মধ্যে আলাদা কৌতূহল। এবারও তার ব্যতিক্রম নয়। সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রিন্স মাহমুদ জানিয়েছেন, ছয় বছর আগে ছাত্রলীগ নেতাদের হামলায় নিহত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে নিয়ে একটি গান তৈরি করেছেন তিনি।

নিজের ফেসবুক পোস্টে প্রিন্স মাহমুদ লিখেছেন, ‘আবরার ফাহাদকে নিয়ে একটা গান করেছি। এটি আমার সেরা গানের একটি হতে যাচ্ছে। প্রতিটি লাইন সবার প্রিয় হবে। ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনেক বড় আয়োজনে আসছি।’

এই ঘোষণার পর থেকেই সামাজিক মাধ্যমে ভক্ত-অনুসারীদের আগ্রহ তুঙ্গে। অনেকে জানতে চাচ্ছেন গানটি নিয়ে বিস্তারিত। সে প্রশ্নের জবাবে প্রিন্স মাহমুদ ইঙ্গিত দিয়েছেন আরও বৃহৎ এক সংগীত আয়োজনের।

তিনি বলেন, “কেউ কিছু করছে দেখে আমি করি—এমন নয়। সময়ের তাগিদে নয়, প্রস্তুতি নিয়েই কাজ শুরু করি। সম্প্রতি বেশ কিছু বাণিজ্যিক কাজ ছেড়েছি শুধু আবরার ফাহাদসহ জুলাই শহীদদের নিয়ে আলাদাভাবে কাজ করার জন্য। জুলাই বিপ্লবের শহীদ আবু সাঈদ, মীর মুগ্ধ, ওয়াসিম আকরাম, শাইখ আশহাবুল ইয়ামিনসহ সাতজনকে নিয়ে কাজ করছি এখন। এটা কোনো সংবাদ হওয়ার জন্য নয়, একান্ত নিজের তাড়না থেকে করছি। বিশ্বাস করি—সব গান গান হয়ে ওঠে না, কিন্তু এগুলো হবে।”

এই প্রসঙ্গে আরও জানা গেছে, প্রিন্স মাহমুদ কেবল একক গান নয়, বরং আগামী বছর বড় এক অ্যালবাম বা প্লেলিস্ট আকারে শ্রোতাদের সামনে আনতে চান দেশপ্রেম ও শহীদের গান নিয়ে এক বিশেষ আয়োজন।

তার ভাষায়, “চূড়ান্ত না করে কিছু বলতে চাই না। তবে পরিকল্পনা আছে, আগামী বছর শ্রোতাদের জন্য বড় আয়োজন নিয়ে আসব। সেখানে আবরার ফাহাদ ও জুলাইযোদ্ধাদের পাশাপাশি থাকছে একাত্তরের চার মুক্তিযোদ্ধাকে নিয়ে ভিন্নধর্মী গান। স্বাধীনতা যুদ্ধ, গণহত্যা, শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে নতুনভাবে কাজ করছি। ২০০৪-০৫ সালে করা পাঁচটি গানও নতুন সাউন্ডে সাজিয়ে আনছি, যা দেশপ্রেম জাগিয়ে তুলবে।”

এই অ্যালবামের সূচনা হবে ‘আবরার ফাহাদ’ গানটি প্রকাশের মধ্য দিয়ে। পরে সব গান একত্রে অ্যালবাম হিসেবে প্রকাশ করা হবে। প্রিন্স মাহমুদের ভাষায়, এটি শুধুই শৈল্পিক উদ্যোগ নয়, বরং দেশ ও জাতির প্রতি তাঁর দায়বদ্ধতার বহিঃপ্রকাশ।

অন্যদিকে সিনেমার গান থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছেন প্রিন্স মাহমুদ। তিনি জানান, “অনেক সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিয়েছি। সিনেমায় আমার নতুন কিছু দেওয়ার নেই। এখন নিজ খেয়ালে কাজ করতে চাই। অডিওর গানে থাকব—যে গান সত্যিকারের আমার গান হবে।”

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by:

fistinghd.netjosporn.netxfantazy.orgpornjoy.org