সর্বশেষ আপডেট : ১০ মিনিট ৫৪ সেকেন্ড আগে
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬ খ্রীষ্টাব্দ | ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বাংলাদেশ আবৃত্তি ফেডারেশনের উৎসবমুখর আত্মপ্রকাশ

ডেইলি সিলেট ডেস্ক ::

বাংলার গৌরবময় ইতিহাস, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী সংগ্রাম এবং ২০২৪ সালের জুলাই বিপ্লবের চেতনায় সমতা, গণতন্ত্র ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের অঙ্গীকারে দেশের বিভিন্ন আবৃত্তি সংগঠন ও আবৃত্তিশিল্পীদের নিয়ে আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করেছে অভিভাবক প্রতিষ্ঠান বাংলাদেশ আবৃত্তি ফেডারেশন ।

শনিবার বিকাল ৪ টায় কেন্দ্রীয় শহিদ মিনারে একঝাঁক শিশুশিল্পী নতুনের আহ্বান জানিয়ে বেলুন উড়িয়ে ফেডারেশনের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সকল সদস্যবৃন্দ।

এর আগে বেলা ৩:৩০টায় কেন্দ্রীয় শহিদ মিনারে আনন্দ শোভাযাত্রা আয়োজন করা হয়। পরে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে উদ্বোধনী পর্ব শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও ঘোষণাপত্র পাঠ করেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, আর সভাপতিত্ব করেন ফেডারেশনের সভাপতি, বিশিষ্ট আবৃত্তিশিল্পী মেহেদী হাসান। জাতীয় কবিতা পরিষদের সভাপতি মোহন রায়হানসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরাও ফেডারেশনকে শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে শিশুদের আবৃত্তি দল ঋদ্ধস্বর, কিনান লার্নিং সেন্টার এবং মহাপৃথিবী দলীয় আবৃত্তি পরিবেশন করে। অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়, যেখানে অংশগ্রহণকারীরা আবৃত্তি ও সাংস্কৃতিক ঐতিহ্যের মধ্য দিয়ে দেশপ্রেম ও ইতিহাসের বার্তা অনুভব করেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: