সর্বশেষ আপডেট : ৭ ঘন্টা আগে
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ছাত্র প্রতিনিধিদের ভাগ-ভাটোয়ারার সংস্কৃতি থেকে বের হতে হবে: জামায়াত আমির

ডেইলি সিলেট ডেস্ক ::

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকেল্পে ছাত্র প্রতিনিধিদের ভাগ-ভাটোয়ারার সংস্কৃতি থেকে বের হতে হবে।

শুক্রবার সকালে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ছাত্রশিবির আয়োজিত ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এসময় তিনি আরও বলেন, স্বৈরাচার বিতাড়িত করা তরুণরাই নতুন বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তরুণদের ভবিষ্যত নেতৃত্বের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা ও শিক্ষার মান বাড়ানো সময়ের দাবি। বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণামুখী করতে প্রতিটি ছাত্র সংসদকে সোচ্চার থাকতে হবে। ভবিষ্যতের বৃহৎ নেতৃত্বের জন্য এখনকার তরুণদের প্রস্তুতি নিতে হবে।

তিনি বলেন, ছাত্রদের এটা মনে করার কোনো কারণ নেই যে, শুধু ক্যাম্পাসেই দায়িত্ব সীমাবদ্ধ। বরং গোটা জাতির জন্য স্বপ্নসারথী, এই স্বপ্নকে ধারণও করতে হবে আবার বাস্তবায়নও করতে হবে। বাকি বিশ্ববিদ্যালয়গুলোতেও দ্রুত ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করছি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: