সর্বশেষ আপডেট : ৯ ঘন্টা আগে
শনিবার, ৩০ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

জামালপুরে নদীতে নিখোঁজ পাঁচ শিশুর লাশ উদ্ধার

ডেইলি সিলেট ডেস্ক ::

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ঝিনাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ আরও এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। এ নিয়ে নিখোঁজ পাঁচ শিশুর সবার লাশ উদ্ধার হল।

রোববার সকালে ঝিনাই নদীর চরহরিপুর এলাকা থেকে লাশটি স্থানীয়রা উদ্ধার করে বলে শ্যামগঞ্জ কালিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই জিয়াউল হক জিয়া জানান। নিহত শিশু বৈশাখী মাদারগঞ্জ উপজেলার চরভাটিয়ানী গ্রামের কৃষক হোসেন মিয়ার মেয়ে।

এসআই জিয়াউল হক জানান, “গত শুক্রবার বিকালে স্থানীয় একটি স্কুল মাঠে ফুটবল খেলার পর পাঁচ শিশু ঝিনাই নদীর চরভাটিয়ানী আমতলা এলাকায় যায়। সেখানে আনার সরকারবাড়ীর ঘাটে গোসল করতে নেমে তারা নিখোঁজ হয়।”

ফায়ার সার্ভিসের ডুবুরি দল শুক্র ও শনিবার অভিযান চালিয়ে চারজনের মৃতদেহ উদ্ধার করলেও নিখোঁজ ছিলেন বৈশাখী। রবিবার সকালে তার মৃতদেহ ভেসে ওঠে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: