সর্বশেষ আপডেট : ১৯ ঘন্টা আগে
রবিবার, ৭ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

এআই নির্ভর অপপ্রচার ঠেকাতে টিকটকের সঙ্গে বৈঠক করেছে ইসি

ডেইলি সিলেট ডেস্ক ::

ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) নির্ভর অপপ্রচার ঠেকাতে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (২৯ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এই প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

এই বৈঠকে টিকটকের দক্ষিণ এশীয়ার প্রধান (পাবলিক পলিসি অ্যান্ড গভর্নমেন্ট রিলেশন) ফেরদৌস মুত্তাকিম, বৈশ্বিক লিগ্যাল বিসনেস পার্টনার আদিল শাহ, বাংলাদেশ প্রধান আবু নাঈম বৈঠকে অংশ নেন।

বৈঠক সূত্র জানিয়েছেন, এআইসহ বিভিন্ন অপপ্রচার ঠেকাতে টিকটক কী সহায়তা করতে পারে, মূলত বৈঠকে সে বিষয়টিই উঠে এসেছে। তবে এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনও পক্ষই কথা বলেনি।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে টিকটক, ফেসবুকের মতো প্রতিষ্ঠানের সহায়তা চেয়েছিল ইসি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: