সর্বশেষ আপডেট : ৯ ঘন্টা আগে
সোমবার, ১০ অগাস্ট ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

আইসিসির তীব্র সমালোচনা করলেন পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা

ডেইলি সিলেট ডেস্ক ::

জয়হীনভাবে নারী ওয়ানডে বিশ্বকাপ শেষ করেছে পাকিস্তান। সাত ম্যাচের মধ্যে চারটিতে পরাজিত হয়েছে দলটি, আর বাকি তিনটি ভেসে গেছে বৃষ্টিতে। এমন বৃষ্টিবহুল সময়ে বিশ্বকাপ আয়োজন করায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর তীব্র সমালোচনা করেছেন পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানা।

শুক্রবার (২৫ অক্টোবর) শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের শেষ ম্যাচটিও বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ার পর নিজের হতাশা প্রকাশ করেন তিনি। ফাতিমা বলেন, “আমার শুধু একটাই কথা মনে হচ্ছে, এবার আবহাওয়া আমাদের পক্ষে ছিল না। একটা বিশ্বকাপ খেলার জন্য আমরা চার বছর অপেক্ষা করি। আমার মনে হয়, আইসিসির উচিত ছিল অন্তত তিনটি ভালো মাঠের ব্যবস্থা করা।”

দলের দুর্বল পারফরম্যান্সের জন্য তিনি ব্যাটিং ব্যর্থতাকে দায়ী করেন। ফাতিমা বলেন, “আমাদের বোলিং এবং ফিল্ডিং যথেষ্ট ভালো ছিল। কিন্তু ব্যাটিংয়ে আমরা কিছুটা পিছিয়ে ছিলাম। যদিও অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের বিপক্ষে আমরা ভালো লড়াই করেছি, কিন্তু দুর্ভাগ্যবশত জিততে পারিনি।”

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ফাতিমা বলেন, “বিশ্বকাপের আগে আমরা খুব বেশি ক্রিকেট খেলার সুযোগ পাইনি। আমাদের আরও বেশি ম্যাচ খেলা দরকার। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে, এখন থেকেই প্রস্তুতি শুরু করতে হবে।”

পাকিস্তানের নারী ক্রিকেট দল এবার একটিও জয় ছাড়াই বিশ্বকাপ শেষ করায় ভক্তদের হতাশা বাড়িয়েছে। বিশেষজ্ঞদের মতে, নিয়মিত আন্তর্জাতিক ম্যাচ ও পেশাদার প্রশিক্ষণের ঘাটতিই দলের এই দুরবস্থার প্রধান কারণ।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: