সর্বশেষ আপডেট : ৪ ঘন্টা আগে
রবিবার, ৩১ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

দূষিত শহরের তালিকায় চতুর্থ স্থানে রাজধানী

ডেইলি সিলেট ডেস্ক ::

রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমানের সংস্থা আইকিউএয়ার এর সূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্স একিউআই) রোববার (২৬ অক্টোবর) সকাল সোয়া ৮টায় ঢাকার স্কোর ছিল ১৬৩, যা বিশ্বে দূষিত বাতাসের শহরের তালিকায় ঢাকাকে চতুর্থ স্থানে রেখেছে।

আইকিউএয়ারের সর্বশেষ তথ্যানুসারে, দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর, যার স্কোর ৩৬৭। দ্বিতীয় স্থানে ভারতের দিল্লি (স্কোর ২৯০) এবং তৃতীয় স্থানে উজবেকিস্তানের তাসখন্দ (স্কোর ১৬৭)। ঢাকার পর পঞ্চম স্থানে রয়েছে আজারবাইজানের বাকু, যার স্কোর ১৬১।
দূষিত বাতাসে শীর্ষ দশে থাকা অপর শহরগুলোর বাতাসের মানের স্কোর ১৬০থেকে ১৪৩ এর মধ্যে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা ‘সহনীয়’ ধরা হয় বায়ুর মান। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠী’র (অসুস্থ বা শিশু-বৃদ্ধ) জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। আর স্কোর ১৫১ থেকে ২০০ পর্যন্ত থাকলে সে বাতাস ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।

স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয় এবং ৩০১ এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: