সর্বশেষ আপডেট : ০ ঘন্টা আগে
বুধবার, ১১ নভেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ভোটার এলাকা পরিবর্তন করলেন প্রধান উপদেষ্টা

ডেইলি সিলেট ডেস্ক ::

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার ভোটার এলাকা পরিবর্তন করেছেন।

রোববার (১২ অক্টোবর) নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

ভোটার তালিকায় এর আগে ড. ইউনূসের ঠিকানা ছিল মিরপুরের গ্রামীণ ব্যাংক কমপ্লেক্স। এটি পরিবর্তন করে এখন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের একটি ঠিকানা দেওয়া হয়েছে। এটি গুলশান-২ এর অন্তর্ভূক্ত।

ড. ইউনূসের স্থায়ী ঠিকানা চট্টগ্রাম সিটি করপোরেশনের ১৬ নম্বর ওয়ার্ড। চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা ঠিকানা পরিবর্তনের আবেদন করেন।

উল্লেখ্য, যে ব্যক্তি যে এলাকার ভোটার, সে এলাকা থেকে তিনি যেকোনো নির্বাচনে ভোট দিতে পারেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: