সর্বশেষ আপডেট : ১৯ ঘন্টা আগে
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিরিজ নিশ্চিতের মিশনে আফগানিস্তানকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ

ডেইলি সিলেট ডেস্ক ::

সিরিজ নিশ্চিতের মিশনে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলো বাংলাদেশ।

আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। এবার টাইগারদের লক্ষ্য এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয়। সে লক্ষ্যে মাঠে নামার আগে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের আলি অনিক।

শুক্রবার (৩ অক্টোবর) শারজা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮ টায় শুরু হবে ম্যাচটি। খেলাটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও নাগরিক টিভি।

বাংলাদেশের একাদশ : তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, জাকের আলি অনিক (অধিনায়ক), তাওহীদ হৃদয়/শামীম হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), নাসুম আহমেদ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম/তাসকিন আহমেদ।

আফগানিস্তানের একাদশ : সেদিকউল্লাহ আতাল, ইবরাহিম জাদরান, রহমানউল্লাহ গুরবাজ, ডারউইশ রাসুলি, শারাফউদ্দিন আশরাফ, মোহাম্মদ নবী, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান (অধিনায়ক), নূর আহমেদ, ফরিদ আহমেদ মালিক, মোহাম্মদ ইসহাক।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: