সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
মঙ্গলবার, ১৯ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

হিজাবকাণ্ডে অভিযুক্ত ভিকারুননিসার সেই শিক্ষিকা বরখাস্ত

ডেইলি সিলেট ডেস্ক ::

হিজাব পরিহিত ছাত্রীদের ক্লাস থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠায় ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের এক শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৬ আগস্ট) স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের বসুন্ধরা শাখার প্রভাতী শাখার ষষ্ঠ শ্রেণির ২২ জন শিক্ষার্থীকে হিজাব পরার কারণে ক্লাস থেকে বের করে দেওয়ার অভিযোগের প্রেক্ষিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বসুন্ধরা প্রভাতি শাখার ষষ্ঠ শ্রেণির একটি শ্রেণি কক্ষ হতে ২২ জন শিক্ষার্থীকে হিজাব পরার কারণে ক্লাস থেকে বের করে দেওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে এবং এডহক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বসুন্ধরা প্রভাতি শাখার সহকারী শিক্ষক ফজিলাতুন নাহারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। আগামী সাত কর্মদিবসের মধ্যে কেন তাকে চাকরি হতে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না, এ মর্মে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

ঘটনার সূত্রপাত হয় গত ২৪ আগস্ট, রোববার। ওই দিন স্কুলের বসুন্ধরা শাখায় ষষ্ঠ শ্রেণির কিছু ছাত্রী হিজাব পরে ক্লাসে আসে। অভিযোগ অনুযায়ী, ইংরেজি শিক্ষক ফজিলাতুন নাহার তাদের ‘মাদ্রাসার শিক্ষার্থীদের মতো’ হিজাব পরে আসার জন্য বকাঝকা করেন এবং ক্লাস থেকে বের করে দেন। শিক্ষার্থীদের অভিযোগ, তাদের সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করা হয়।

ভুক্তভোগী ছাত্রীদের অভিভাবকরা জানান, তাদের সন্তানরা প্রতিদিনের মতোই হিজাব পরে স্কুলে গিয়েছিল। কিন্তু বাসায় ফিরে তারা জানায়, হিজাব পরার কারণে তাদের ক্লাস থেকে বের করে দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: