সর্বশেষ আপডেট : ৬ ঘন্টা আগে
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সূচি চূড়ান্ত

ডেইলি সিলেট ডেস্ক ::

এশিয়া কাপের ব্যস্ততা শেষে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের সুচি চূড়ান্ত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

রোববার (২৪ আগস্ট) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) যৌথভাবে তিনটি করে ওয়ানডে ও টি টোয়েন্টি ম্যাচের দিনক্ষণ ঘোষণা করে।

আগামী ২ অক্টোবর শুরু হবে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ। পরের দুই ম্যাচ যথাক্রমে ৩ ও ৫ অক্টোবর অনুষ্ঠিত হবে। দু’দিন বিরতি দিয়ে ওয়ানডে সিরিজ শুরু হবে ৮ অক্টোবর এবং বাকি দুই ম্যাচ খেলানো হবে ১১ ও ১৪ অক্টোবর।

গত বছর এই সফর পিছিয়ে গিয়েছিল। এবার এশিয়া কাপ শেষে বাংলাদেশ আবার আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে খেলবে।

উল্লেখ্য, আগামী ৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে এশিয়া কাপ।

‘বি’ গ্রুপে বাংলাদেশ ও আফগানিস্তানের পাশাপাশি রয়েছে শ্রীলঙ্কা ও হংকং।

প্রথম রাউন্ডে বাংলাদেশের শেষ ম্যাচ ১৬ সেপ্টেম্বর। সুপার ফোরে উঠলে তারা ২৬ সেপ্টেম্বর পর্যন্ত খেলতে পারবে। প্রথম রাউন্ডে বাদ পড়লে দেশে ফিরে পরে আবার আমিরাতে সিরিজ খেলবে বাংলাদেশ।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: