সর্বশেষ আপডেট : ১৩ ঘন্টা আগে
বুধবার, ১৩ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বাসায় ঢুকে যুবদল নেতাকে গলা কেটে হত্যা

ডেইলি সিলেট ডেস্ক ::

খুলনায় মো. শামীম (৪২) নামে যুবদলের এক নেতাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার গভীর রাতে ডুমুরিয়া উপজেলার আঠারো মাইল এলাকার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

পরিবারের সদস্যরা জানান, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা সৈয়দ ঈসা কলেজের পাশে শামীমের বাসায় ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে। শনিবার সকালে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়।

নিহত শামীম সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের উথুলি গ্রামের আব্দুল গফফার শেখের ছেলে। তিনি তালা ইসলামকাটি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য ছিলেন। দীর্ঘদিন ধরে ডুমুরিয়ার আঠারো মাইল এলাকায় বসবাস করছিলেন এবং স্থানীয়ভাবে কীটনাশকের ব্যবসা করতেন।

তালা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাইদ বলেন, “এটি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড বলে আমাদের মনে হচ্ছে। দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক।”

ডুমুরিয়া থানার ওসি মাসুদ রানা জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, “হত্যার কারণ এখনো নিশ্চিত নয়। তদন্ত চলছে।”

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: