সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সাঈদীর রায়ে ‘মিষ্টি বিতরণকারী’ আওয়ামী লীগ নেতাকে মিষ্টি খাইয়ে পিটুনি

ডেইলি সিলেট ডেস্ক ::

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একাত্তরের যুদ্ধাপরাধ মামলায় জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ের পর ‘মিষ্টি বিতরণকারী’ হিসেবে পরিচিত হওয়া পিরোজপুরের এক আওয়ামী লীগ নেতাকে মিষ্টি খাইয়ে পিটুনি দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শনিবার রাত ৯টার দিকে ইন্দুরকানী উপজেলার ঘোষেরহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে বলে ইন্দুরকানী থানার ওসি মো. মারুফ হোসেন জানান।

আটক মো. এহসান হিরণ ইন্দুরকানী উপজেলার বালিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

স্থানীয়রা জানান, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি যুদ্ধাপরাধ মামলায় সাঈদীর ফাঁসির রায়ের পর এলাকায় আনন্দ উল্লাস করে মিষ্টি বিতরণ করেছিলেন হিরণ।

তবে পরবর্তীতে আপিল বিভাগ তার সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দেন। সেই সাজা ভোগ করার সময় ২০২৩ সালের ১৪ অগাস্ট মারা যান ৮৩ বছর বয়সী সাঈদী।

সাঈদীর গ্রামের বাড়ি পিরোজপুরের জিয়ানগর উপজেলার সাউদখালী গ্রামে। তিনি ১৯৯৬ ও ২০০১ সালে জামায়াতের মনোনয়নে পিরোজপুর-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

২০২৪ সালের ৫ অগাস্ট আওয়ামী লীগের সরকার পতনের পর থেকে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন হিরণ। শনিবার রাতে ঘোষেরহাট বাজার এলাকায় তাকে দেখতে পেয়ে স্থানীয়রা প্রথমে মিষ্টি খাওয়ায়, পরে পিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নেয়।

ওসি মারুফ হোসেন জানান, হিরণের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে আদালতে তোলার প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: