সর্বশেষ আপডেট : ১৫ ঘন্টা আগে
শুক্রবার, ১ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

৪৮তম বিসিএস মৌখিক পরীক্ষা শুরু ২৪ আগস্ট

ডেইলি সিলেট ডেস্ক ::

৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষার সহকারী সার্জন পদের মৌখিক পরীক্ষা আগামী ২৪ আগস্ট থেকে শুরু হবে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ইতোমধ্যে লিখিত (এমসিকিউ) পরীক্ষায় উত্তীর্ণ ২ হাজার ৭৯২ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে। আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে পিএসসির প্রধান কার্যালয়ে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে।

সোমবার (১১ আগস্ট) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে পিএসসি জানিয়েছে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের একমাত্র যোগ্যতা নয়। নির্ধারিত অনলাইন ফরম এবং প্রয়োজনীয় সনদপত্র জমা দিতে ব্যর্থ হলে প্রার্থীদের প্রার্থিতা বাতিল হবে। এ জন্য প্রার্থীদের পিএসসির ওয়েবসাইট অথবা টেলিটকের নির্ধারিত ঠিকানা থেকে অনলাইনে পূরণ করা বিপিএসসি ফরম-১ ডাউনলোড করে সংগ্রহ করতে হবে এবং নির্ধারিত দিনে মৌখিক পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে বোর্ডে জমা দিতে হবে।

মৌখিক পরীক্ষার দিন প্রার্থীদের দুই সেট সত্যায়িত কাগজপত্র ও মূল সনদ প্রদর্শন করতে হবে। এর মধ্যে রয়েছে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, এসএসসি বা সমমান সনদ বা জন্মতারিখের প্রমাণ, বিদেশি ডিগ্রির ক্ষেত্রে সমমান সনদ, বিএমডিসি নিবন্ধন সনদ, মুক্তিযোদ্ধা বা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রমাণপত্র, প্রতিবন্ধী সনদ, জাতীয় পরিচয়পত্র, চাকরিতে থাকলে ছাড়পত্র, স্থায়ী ঠিকানার প্রমাণপত্র, পুলিশ ভেরিফিকেশন ফরম, পূরণকৃত বিপিএসসি ফরম-৩ এবং চিকিৎসকের দেওয়া উচ্চতা-ওজন-বুকের মাপসংবলিত প্রত্যয়নপত্র। নির্ধারিত কাগজপত্র না দিলে মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া যাবে না।

এ ছাড়া, প্রার্থীর স্থায়ী ঠিকানা যদি পরিবর্তিত হয় বা নারী প্রার্থী স্বামীর ঠিকানা ব্যবহার করেন, তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্বাক্ষরিত সনদপত্র জমা দিতে হবে। বিদেশি নাগরিককে বিয়ে করলে বা বিয়ের পরিকল্পনা থাকলে সরকারের অনুমতিপত্রও লাগবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, মৌখিক পরীক্ষার আগে প্রার্থীদের অনলাইনে বাংলায় পূরণ করে বিপিএসসি ফরম-৩ জমা দিতে হবে এবং এর দুই কপি পরীক্ষা বোর্ডে দিতে হবে।

পিএসসি জানিয়েছে, ডাকযোগে কোনো সাক্ষাৎকারপত্র পাঠানো হবে না, প্রার্থীদের তা অনলাইনে ডাউনলোড করতে হবে। নির্ধারিত তারিখ ও সময়ে সব কাগজপত্রসহ মৌখিক পরীক্ষা বোর্ডে হাজির না হলে প্রার্থিতা বাতিল হবে। কোনো প্রার্থীর তারিখ পরিবর্তনের সুযোগ নেই, তবে যৌক্তিক কারণ থাকলে পিএসসি নিজ বিবেচনায় নতুন তারিখ নির্ধারণ করতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: