সর্বশেষ আপডেট : ৯ ঘন্টা আগে
রবিবার, ৩ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ক্যাম্প ন্যুতে ফেরার স্বপ্নে আবারও ধাক্কা বার্সেলোনার

ডেইলি সিলেট ডেস্ক ::

বার্সেলোনার বহু প্রতীক্ষিত ক্যাম্প ন্যুতে ফেরাটা আবারও অনিশ্চয়তার মুখে। নতুন মৌসুমে নিজেদের ঐতিহাসিক ঘরের মাঠে ফেরার প্রস্তুতি নিতে গিয়ে উঠে এসেছে বড়সড় সমস্যা—স্টেডিয়াম সংস্কারের প্রথম ধাপে পাওয়া গেছে ২০০-রও বেশি নিরাপত্তা ত্রুটি, যা না মেটানো পর্যন্ত ম্যাচ আয়োজনের অনুমতি দেবে না কর্তৃপক্ষ।

প্রাথমিকভাবে বার্সা চেয়েছিল সিরি আ’র কোমোর বিপক্ষে জোয়ান গাম্পার ট্রফি দিয়েই ক্যাম্প ন্যুতে ফিরতে। কিন্তু সঠিক লাইসেন্স না মেলায় ম্যাচটি খেলতে হয়েছে এস্তাদি জোহান ক্রুইফে, যেখানে হ্যান্সি ফ্লিকের দল ৫–০ ব্যবধানে জয় পায়। এবার ১৪ সেপ্টেম্বর ভ্যালেন্সিয়ার বিপক্ষে লা লিগার ঘরের মাঠের ম্যাচ দিয়ে ফেরার পরিকল্পনা থাকলেও সেই তারিখও ঝুলে গেছে হুমকির মুখে।

১.৫ বিলিয়ন ইউরো ব্যায়ে ক্যাম্প ন্যুর ইতিহাসে সবচেয়ে বড় সংস্কার প্রকল্পে মাঠের ধারণক্ষমতা ১,০৫,০০০-এ উন্নীত করা, আধুনিক ছাদ, উন্নত সুবিধা এবং সর্বাধুনিক প্রযুক্তি যুক্ত করার পরিকল্পনা রয়েছে। আংশিক লাইসেন্স পেয়ে বার্সা আপাতত দুই স্ট্যান্ডে ২৭,০০০ দর্শক ঢোকানোর অনুমতি পেয়েছিল। লা লিগার বিশেষ ছাড়ে মৌসুমের প্রথম তিনটি ম্যাচ বাইরের মাঠে খেলে সময় বাড়ানোর সুযোগও পেয়েছিল তারা। কিন্তু ইউরোপিয়ান ক্লাবস অ্যাসোসিয়েশনের টেকনিক্যাল টিমের পরিদর্শনে যে বিপুল ত্রুটি ধরা পড়েছে, তা সমাধান না হলে নতুন লাইসেন্স মিলবে না।

এখন শহর কর্তৃপক্ষ, লা লিগা ও উয়েফার কাছ থেকে ‘কাজ সম্পন্ন হওয়ার সনদ’পাওয়া ছাড়া কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ আয়োজন সম্ভব নয়। ফলে ক্লাব কর্তৃপক্ষের হাতে রয়েছে মাত্র কয়েক সপ্তাহ—এর মধ্যে সমস্যাগুলো সমাধান না হলে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ‘ঘরে ফেরার উৎসব’ পরিণত হতে পারে আরেকটি হতাশায়।

বার্সেলোনা সমর্থকদের জন্য তাই এখন প্রশ্ন একটাই—সেপ্টেম্বরে ক্যাম্প ন্যুতে গ্যালারি কি গর্জে উঠবে, নাকি স্বপ্ন আবারও স্থগিত থাকবে?

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: