সর্বশেষ আপডেট : ১৭ ঘন্টা আগে
শুক্রবার, ৮ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ঢাবি ছাত্রদলের হল কমিটিতে পদ পাওয়া ৬ জন বহিষ্কার

ডেইলি সিলেট ডেস্ক ::

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলভিত্তিক আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাবি শাখা। শুক্রবার (৮ আগস্ট) ঘোষিত এই ৫৯৩ সদস্যের কমিটিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একাধিক প্রাক্তন নেতাকর্মীর নাম রয়েছে বলে অভিযোগ ওঠে।

কমিটি ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। বিষয়টি নিয়ে চাপের মুখে ছাত্রদল তদন্তের জন্য একটি কমিটি গঠন করে।

শুক্রবার রাতে বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ছাত্রদল জানায়, শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে ঢাবি শাখার ছয়জনকে বহিষ্কার করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সংগঠনের নীতি ও শৃঙ্খলা ভঙ্গের কারণে এবং ছাত্রদলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ প্রমাণিত হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: