সর্বশেষ আপডেট : ১৫ ঘন্টা আগে
বুধবার, ১৩ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ছাড়পত্র পেল দেশে নির্মিত ইংরেজি সিনেমা ‘ডট’

ডেইলি সিলেট ডেস্ক ::

নারীসংগ্রামের কঠিন বাস্তবতা ও জীবনবোধের গল্প নিয়ে ইংরেজি ভাষায় নির্মিত হয়েছে বাংলাদেশি সিনেমা ‘ডট’। সম্প্রতি চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে মুক্তির অনুমতি পেয়েছে ছবিটি।

সিনেমাটি পরিচালনা করেছেন বড়ুয়া সুনন্দা কাঁকন। প্রযোজক বড়ুয়া মনোজিত ধীমন জানিয়েছেন, শিগগির ঘোষণা করা হবে মুক্তির তারিখ। তিনি বলেন, ‘সেন্সর সার্টিফিকেশন বোর্ডের সদস্যরা চলচ্চিত্রটি দেখে প্রশংসা করেছেন। চলচ্চিত্র সংশ্লিষ্ট সকলেই বেশ আনন্দিত এবং এটি মুক্তি নিয়ে পুরো টিম কাজ করছে। শিগগিরই চলচ্চিত্রটি দেশ-বিদেশের দর্শকরা নানারকম মাধ্যমে উপভোগ করতে পারবেন বলে আশা করছি।’

নির্মাতা বড়ুয়া সুনন্দা কাঁকন জানান, ‘নারীসংগ্রামের কঠিন বাস্তবতা ও জীবনবোধের পটভূমি তুলে ধরা হয়েছে এই সিনেমায়। চলচ্চিত্রটি মুক্তির অনুমতি পেয়েছে। এবার দর্শকের দেখার পালা। শিগগির দেশ-বিদেশের প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে সিনেমাটি।’

২ ঘণ্টা ৮ মিনিট দৈর্ঘ্যের ‘ডট’ সিনেমায় অভিনয় করেছেন বড়ুয়া মনোজিত ধীমন, মিষ্টি আক্তার, পরী, রাজিবুল ইসলাম, সোনিয়া পারভীন শাপলা, মামুন, মোস্তাফিজুর রহমান, কথা চৌধুরী, মাসুদ, কামরুল ইসলাম, মাসুদ চৌধুরী, তারিকুল ইসলাম তারেক, আব্দুল বারীক মুকুল, সেন্ডি কুমার প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: