সর্বশেষ আপডেট : ১ মিনিট ৩৫ সেকেন্ড আগে
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সকল বাটপারের তীর্থভূমি আমার জন্মভূমি : খায়রুল বাসার

ডেইলি সিলেট ডেস্ক ::

অভিনেতা খায়রুল বাসার। সামজিক মাধ্যমে বরাবরই সক্রিয় তিনি। নানা সময় কথা বলেন সমাজের বিভিন্ন সমস্যা নিয়ে। তারই ধারাবাহিকতায় এবার তিনি দেশের বর্তমান রাজনীতি নিয়ে নিজের ফেসবুকে একটি পোস্ট করেছেন। যা নজর কেড়েছে তার অনুসারীদের।

খায়রুল বাসার তার পোস্টের শুরুতেই লিখেছেন, ‘এই দেশটা এক অনন্য শত্রুর দেশ! দলের বিপক্ষে দল, মানুষের বিপক্ষে মানুষ! এই দলের শত্রু ওই দল , ওই দলের শত্রু এই দল। তাদের কাজ জনগণকে জনগণের শত্রু করে তোলা। আমরা তাদের পিছনে নাচি মরি কাটাকাটি করি! দলাদলি করে মরেন আপনাকে নিয়ে রাজনীতি হবে, হুঁশিয়ারি হবে! রাজনৈতিক স্বার্থের বাইরে কিছুই ঠিক হবে না!’

এরপর তিনি আরও লিখেছেন, ‘দলের বাইরে সাধারণ পেশাজীবী মানুষ বা একজন ডাক্তার, একজন শিক্ষক, একজন সাংবাদিক হিসেবে মরেন আপনাকে নিয়ে কারও হুঁশিয়ারি নেই! কেউ বলে না মানুষ মরছে, এভাবে মানুষ মারা চলবে না….।’

এরপর সব শেষ তিনি লিখেছেন, ‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি, সকল বাটপারের তীর্থভূমি আমার জন্মভূমি…।’

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: