সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
শুক্রবার, ১২ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সরকারের কাছ থেকে বড় ধাক্কা খেয়েছি: নুর

ডেইলি সিলেট ডেস্ক ::

প্রত্যাশা নিয়ে অন্তর্বর্তী সরকারের কাছ থেকে বড় ধাক্কা খেয়েছেন বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

শুক্রবার (৮ আগস্ট) দুপুরে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে ‘দ্রুত বিচার সম্পন্ন, মৌলিক সংস্কার ও জাতীয় সংসদ নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি।

নুর বলেন, যে সিস্টেমের কারণে আওয়ামী লীগের মতো দল তৈরি হয়েছে, শেখ হাসিনার মতো সাইকোপ্যাথ তৈরি হয়েছে, তার প্রতিহত করতে হলে রাষ্ট্র সংস্কার প্রয়োজন। আগে যারা তাদের মতো চালিয়েছে, এখনো যদি কেউ তাদের মতো দেশ চালাতে চায়, তা চলবে না।’ তিনি আরও বলেন, ‘আমরা পরিবর্তন চাই, নিজেদেরও পরিবর্তিত হতে হবে। একজন সাংবাদিককে হত্যা করা হলো, কেউ এগিয়ে আসেনি। চারপাশে অনেক মানুষ ছিল! এই ঘটনাগুলোকে পুঁজি করে কিছু করাটাও ঠিক না।’ আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে নুরুল হক বলেন, ‘আমরা যদি ভেবে থাকি প্রশাসন ও রাজনীতিতে তাদের পুনর্বাসন করলে তারা আমাদের সহযোগিতা করবে, তা ভুল হবে। আওয়ামী লীগকে নিয়ে রাজনীতি করতে হবে? দেশে তো লোকের অভাব পড়েনি!

জুলাইয়ের ঘোষণাপত্রে প্রত্যাশার প্রতিফলন ঘটেনি উল্লেখ করে গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, কোনো কোনো দলের ন্যারেটিভ তৈরি করতে অনেক গতানুগতিক বিষয় আনা হয়েছে। গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপটটা ১৬ বছরের অত্যাচার, গুম খুনের।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: