সর্বশেষ আপডেট : ৬ ঘন্টা আগে
বুধবার, ১৩ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

আইসিইউতে সাবেক মন্ত্রী মোশাররফ, জামিন ও সহায়তা চাইলেন স্ত্রী

ডেইলি সিলেট ডেস্ক ::

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গুরুতর অসুস্থ হওয়ায় তাকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর অসুস্থ হওয়ার কারণে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের হাসপাতাল থেকে বাংলাদেশ মেডিকেলে নেওয়া হয়।

মোশাররফ হোসেনের স্ত্রী আয়েশা সুলতানা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তথ্যের সত্যতা নিশ্চিত করে আয়েশা সুলতানা গণমাধ্যমকে বলেন, “গত ৫ আগস্ট মধ্যরাতে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় কারাগারের হাসপাতাল থেকে তাকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক জটিলতা থাকায় দ্রুত আইসিইউতে স্থানান্তর করা হয়। তার দ্রুত জামিন ও উন্নত চিকিৎসার জন্য প্রধান উপদেষ্টার কাছে আবেদন করেছি।”

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: