সর্বশেষ আপডেট : ২৫ মিনিট ৩৫ সেকেন্ড আগে
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ খ্রীষ্টাব্দ | ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

আগস্টের প্রথম ৫ দিনে রেমিট্যান্স এলো ৪০০১ কোটি টাকা

ডেইলি সিলেট ডেস্ক ::

চলতি আগস্ট মাসের শুরুতেই দেশে রেমিট্যান্সপ্রবাহ বেড়েছে। আগস্টের প্রথম পাঁচ দিনে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী বাংলাদেশিরা ৩২ কোটি ৮০ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন, যা দেশীয় মুদ্রায় প্রায় ৪ হাজার ১ কোটি টাকা (প্রতি ডলার ১২০ টাকা ধরে)।

বুধবার (৬ আগস্ট) এই তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

তিনি বলেন, ‘চলতি আগস্টের প্রথম ৫ দিনে ৩২ কোটি ৮০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময় এসেছিল ১৮ কোটি ১০ লাখ ডলার। সে হিসেবে এ বছর এসেছে অতিরিক্ত ১৪ কোটি ৭০ লাখ ডলার বা ১ হাজার ৭৯৩ কোটি টাকা।’

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ২৪৭ কোটি ৭৯ লাখ ১০ হাজার ডলার (প্রায় ২ দশমিক ৪৮ বিলিয়ন ডলার), যা দেশীয় মুদ্রায় প্রায় ৩০ হাজার ২৩৯ কোটি টাকা। তবে মাসটিতে ৮টি ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি।

বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরে (জুলাই–জুন) মোট রেমিট্যান্স এসেছে ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের তুলনায় ২৬ দশমিক ৮ শতাংশ বেশি। ২০২৩-২৪ অর্থবছরে রেমিট্যান্স এসেছিল ২৩ দশমিক ৯১ বিলিয়ন ডলার।

২০২৪-২৫ অর্থবছরের বিভিন্ন মাসে রেমিট্যান্সপ্রবাহ ছিল এমন—

জুলাই: ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ডলার

আগস্ট: ২২২ কোটি ১৩ লাখ ২০ হাজার ডলার

সেপ্টেম্বর: ২৪০ কোটি ৪১ লাখ ডলার

অক্টোবর: ২৩৯ কোটি ৫০ লাখ ডলার

নভেম্বর: ২২০ কোটি ডলার

ডিসেম্বর: ২৬৪ কোটি ডলার

জানুয়ারি: ২১৯ কোটি ডলার

ফেব্রুয়ারি: ২৫৩ কোটি ডলার

মার্চ: ৩২৯ কোটি ডলার (সর্বোচ্চ)

এপ্রিল: ২৭৫ কোটি ডলার

মে: ২৯৭ কোটি ডলার

জুন: ২৮২ কোটি ডলার

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: