সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

‘শেখ হাসিনা কিছুই না, সে ভারতের দালাল-ভারতের চর’

মৌলভীবাজার সংবাদদাতা::

জুলাই-আগস্ট বিপ্লবের বর্ষপূর্তি এবং ছাত্র-জনতার বিজয় উৎসব উপলক্ষে মৌলভীবাজার জেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত আনন্দ শোভাযাত্রা ও সংক্ষিপ্ত সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তীব্র ভাষায় বক্তব্য রেখেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান।

বুধবার (৬ জুলাই) বিকেলে মৌলভীবাজার শহরের এসআর প্লাজার সামনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শেখ হাসিনা কিছুই না, সে ভারতের দালাল ও চর।” তিনি আরও বলেন, “এই দেশে আওয়ামী লীগের রাজনীতি ধীরে ধীরে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ দেশের মানুষ বুঝে গেছে, আওয়ামী লীগ হলো একটি গুন্ডা-মাস্তান পার্টি।”

নাসের রহমান দাবি করেন, ৭৭ বছর বয়সী শেখ হাসিনা এখন দিল্লিতে পালিয়ে বেড়াচ্ছেন। তার ভাষায়, “আজকে সে দিল্লিতে কোথাও লুকিয়ে আছে। এই আওয়ামী লীগাররা এখন মুখ দেখাবে কীভাবে? জনগণ তাদের চিনে ফেলেছে।”

তিনি বলেন, “গত এক বছরে বিএনপির নেতৃত্বে ছাত্র-জনতা মিলে এই স্বৈরাচারী সরকারকে বিতাড়িত করেছে।” একইসঙ্গে দাবি করেন, ভারতের সহায়তায় শেখ হাসিনা গত সাড়ে পনেরো বছর দেশে “রাম রাজত্ব” কায়েম করেছিলেন, কিন্তু সেই অধ্যায় শেষ হয়েছে।

আওয়ামী লীগের স্থানীয় নেতাদের নিয়েও কঠোর সমালোচনা করে নাসের রহমান বলেন, “তারা নিজেদের মতো করে উপজেলা চেয়ারম্যান, মেয়র ও জেলা পরিষদ চেয়ারম্যান হয়েছেন, যেন দেশটা তাদের বাপের সম্পত্তি। কিন্তু গত বছরের আন্দোলন বুঝিয়ে দিয়েছে—দেশ জনগণের, ব্যক্তির না।”

সমাবেশে তিনি শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও আহতদের প্রতি সমবেদনা জানান এবং বলেন, “যদি আগামী ফেব্রুয়ারিতে বিএনপি ক্ষমতায় আসে, তাহলে আহতদের আরও সহযোগিতা করা হবে।”

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব আব্দুর রহিম রিপন। এতে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুজিবুর রহমান চৌধুরী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান, আব্দুল মুকিতসহ জেলা ও সহযোগী সংগঠনের নেতারা।

বিকেল ৩টা থেকেই মুষলধারে বৃষ্টির মাঝেও জেলার সাতটি উপজেলা ও পাঁচটি পৌরসভা থেকে বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ব্যানার-ফেস্টুনসহ মিছিল নিয়ে শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রার অগ্রভাগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান, এম সাইফুর রহমান ও এম নাসের রহমানের বিশাল বিলবোর্ড ছিল।
এছাড়া জুলাই-আগস্ট আন্দোলনে শহীদ ৬ কোমলমতি শিশুর ছবিসম্বলিত বিলবোর্ডও অংশগ্রহণকারীদের দৃষ্টি আকর্ষণ করে।

দীর্ঘ এক যুগের বেশি সময় পর মৌলভীবাজারে বিএনপির এমন জনসমাগম বিরল বলে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: