সর্বশেষ আপডেট : ৭ মিনিট ১২ সেকেন্ড আগে
বুধবার, ২২ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বগুড়ায় জাতীয় পার্টি কার্যালয়ে ফের ভাঙচুর

ডেইলি সিলেট ডেস্ক ::

বগুড়া শহরের সাতমাথায় অবস্থিত জাতীয় পার্টির (জাপা) জেলা কার্যালয়ে আবারও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার (১ আগস্ট) রাতের কোনো এক সময়ে কার্যালয়ের নতুন করে মেরামতের কাজ ভেঙে দেওয়া হয়েছে। এর আগে গত ফেব্রুয়ারিতে কার্যালয়টিতে হামলা চালানো হয়েছিল।

জানা যায়, গত ৭ ফেব্রুয়ারি আওয়ামী লীগ(নিষিদ্ধ ঘোষিত), জাসদ ও জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এরপর থেকে জাপার কার্যালয়টি ভগ্নদশায় ছিল। সম্প্রতি নতুন করে এর সংস্কার কাজ শুরু হয় এবং কয়েক ফুট ইটের গাঁথুনিও দেওয়া হয়। তবে রাতের আঁধারে মোটরসাইকেলে করে আসা কয়েকজন যুবক সেই নতুন গাঁথুনি ভেঙে ফেলে।

এ হামলার বিষয়ে এখন পর্যন্ত জাতীয় পার্টির কোনো নেতার বক্তব্য পাওয়া যায়নি।

বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, কার্যালয়ের মেরামতের কাজ চলছিল। রাতের আঁধারে কয়েকজন যুবক হামলা চালিয়ে ভাঙচুর করেছে। তবে এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: