সর্বশেষ আপডেট : ৬ ঘন্টা আগে
বুধবার, ২২ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

এমপিওভুক্ত শিক্ষকদের জন্য ‘বিশেষ সুবিধা’, প্রতি বছর বাড়বে বেতন

ডেইলি সিলেট ডেস্ক ::

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিশেষ সুবিধা নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এতে কোন গ্রেডের শিক্ষকরা বিশেষ সুবিধা বাবদ কত শতাংশ হারে টাকা পাবেন, তা জানানো হয়েছে।

সম্প্রতি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর জারি করা এক অফিস আদেশে বলা হয়, এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের মধ্যে যারা সরকারি জাতীয় বেতনস্কেলের তুলনায় গ্রেড-৯ বা তদূর্ধ্ব গ্রেডে আছেন, তারা মূল বেতনের ১০ শতাংশ হারে ‘বিশেষ সুবিধা’ পাবেন। অন্যদিকে গ্রেড-১০ বা তদনিম্ন গ্রেডে থাকা শিক্ষক-কর্মচারীরা বছরে মূল বেতনের ১৫ শতাংশ হারে এই সুবিধা পাবেন।

দুই ক্ষেত্রেই বলা হয়েছে, এই ‘বিশেষ সুবিধা’ কোনো অবস্থাতেই মাসে ১৫০০ টাকার কম হবে না।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের দুটি আলাদা স্মারকের ভিত্তিতে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। একইসাথে নতুন সিদ্ধান্তের মাধ্যমে বাতিল করা হয়েছে ২০২৩ সালের ১৮ জুলাই জারি করা অর্থ মন্ত্রণালয়ের পুরোনো আদেশ।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: