সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
শুক্রবার, ১২ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

এইচপি থেকে বাংলাদেশ ‘এ’ দলে ৭ ক্রিকেটারের ডাক

ডেইলি সিলেট ডেস্ক ::

শ্রীলঙ্কা সিরিজ ও পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষে জাতীয় দলের খেলোয়াড়রা বিশ্রামে গেলেও ব্যস্ত সময় পার করছে হাই-পারফরম্যান্স (এইচপি) দল। এই দল থেকে ৭ জন ক্রিকেটার ডাক পাচ্ছেন বাংলাদেশ ‘এ’ দলে বলে জানিয়েছে বিসিবির একটি সূত্র।

অস্ট্রেলিয়া সফরের চারদিনের ম্যাচ ও টপ এন্ড টি-টোয়েন্টি লিগের জন্য ডাক পাওয়া ক্রিকেটাররা হলেন—জিসান আলম, ইফতেখার ইফতি, মাহফুজুর রহমান রাব্বি, শেখ পারভেজ জীবন, রিপন মন্ডল, তোফায়েল আহমেদ ও রাকিবুল ইসলাম।

অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরি ক্রিকেট আয়োজিত টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১৪ আগস্ট থেকে। ১১ দল নিয়ে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় খেলবে বাংলাদেশ ‘এ’ দল, পাকিস্তান শাহীন্স (এ দল), নেপাল ও বিগ ব্যাশের কয়েকটি দল। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান ‘এ’ দল।

এই টুর্নামেন্টে তৃতীয়বারের মতো অংশ নিচ্ছে পাকিস্তান শাহীন্স। বাংলাদেশ ‘এ’ দল গত বছর ফাইনালে অ্যাডিলেইড স্ট্রাইকার্স একাডেমির কাছে হেরেছিল।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: