সর্বশেষ আপডেট : ১০ ঘন্টা আগে
রবিবার, ২৮ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

৪০ দেশের জন্য ভিসা ফি মওকুফের সিদ্ধান্ত

ডেইলি সিলেট ডেস্ক ::

অর্থনীতি পুনরুদ্ধারে পর্যটন খাতে নতুন করে গুরুত্ব দিতে শ্রীলঙ্কা সরকার বিশ্বের ৪০টি দেশের নাগরিকদের জন্য ভিসা ফি মওকুফ ঘোষণা করেছে। এতে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, ভারতসহ বিভিন্ন দেশের পর্যটকদের জন্য শ্রীলঙ্কা ভ্রমণ সহজতর হবে বলে আশা করা হচ্ছে।

ট্রাভেল অ্যান্ড লেইজার এশিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে শ্রীলঙ্কা সরকার এই সিদ্ধান্ত অনুমোদন করে। পররাষ্ট্রমন্ত্রী বিজিথা হেরাথ জানিয়েছেন, এই পদক্ষেপের ফলে কিছু আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকলেও পর্যটক বেড়ে তা পূরণ হবে।

এর আগে ভারত, চীন, ইন্দোনেশিয়া, রাশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া ও জাপানের জন্য ২০২৩ সালের মার্চ থেকে ৩০ দিনের বিনামূল্যে পর্যটন ভিসার ব্যবস্থা ছিল। নতুন সিদ্ধান্তে এই তালিকায় যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জার্মানি, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রেলিয়া, ইরান, পাকিস্তানসহ আরও বেশ কয়েকটি দেশ।

দক্ষিণ এশিয়ার বাইরের পর্যটকদের ভিসার জন্য এখন পর্যন্ত ৫০ থেকে ৬০ ডলার পর্যন্ত ফি দিতে হতো, যা নতুন নিয়মে আর প্রযোজ্য হবে না।

শ্রীলঙ্কা সরকার চলতি বছর দেশে ৩০ লাখ পর্যটক আসার মাধ্যমে ৫ বিলিয়ন ডলারের আয় করার পরিকল্পনা করেছে। ২০২৪ সালে প্রায় ২০ লাখ ৫০ হাজার পর্যটক দেশে ভ্রমণ করে ৩ বিলিয়ন ডলার আয় করেছে। পর্যটক সংখ্যায় ভারতের অবস্থান শীর্ষে, এর পরে রয়েছে যুক্তরাজ্য ও রাশিয়া।

গত মার্চে বিদেশি পর্যটক আকৃষ্ট করতে দেশটিতে ১২ জন আন্তর্জাতিক ভ্রমণ ভ্লগারকে আমন্ত্রণ জানিয়ে প্রচারণা শুরু করা হয়। চলতি বছর এখন পর্যন্ত ১৩ লাখ পর্যটক শ্রীলঙ্কায় ভ্রমণ করেছে, যা গত বছরের একই সময়ের চেয়ে ৪ শতাংশ বেশি।

তবে জুলাইয়ের এসালা পেরাহেরা উৎসবের সময় পর্যটক সংখ্যা আশানুরূপ হয়নি; আশা ছিল ২ লাখ ৭৭ হাজার, এসেছে মাত্র ১ লাখ ৪৫ হাজার।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: