সর্বশেষ আপডেট : ১৭ ঘন্টা আগে
মঙ্গলবার, ১৯ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বিমান দুর্ঘটনায় শোক জানাল ম্যানচেস্টার ইউনাইটেড

ডেইলি সিলেট ডেস্ক ::

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে যুদ্ধবিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় সারাদেশের মতো শোকাচ্ছন্ন পুরো বিশ্ব। দুর্ঘটনার পাঁচ দিন পরও বাড়ছে মৃত্যুর মিছিল—শনিবার সকাল পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ জনে, যাদের অধিকাংশই শিশু।

এই ভয়াবহ মানবিক বিপর্যয়ের পর আন্তর্জাতিক অঙ্গনেও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ইতোমধ্যে শোক জানিয়েছে স্প্যানিশ ফুটবল ক্লাব বার্সেলোনা এবং ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড।

বার্সেলোনা তাদের বাংলাদেশি সমর্থক সংগঠন ‘পেনিয়া ব্লুগ্রানা বাংলাবার্সা’-র মাধ্যমে আগেই এক বিবৃতি দেয়, যেখানে বলা হয়, “সম্প্রতি ঢাকার একটি স্কুলে যে ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছে, তাতে আমরা গভীরভাবে শোকাহত। ক্লাবের পরিচালনা পর্ষদের পক্ষ থেকে নিহতদের আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”

এরপর শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বিবৃতিতে ম্যানচেস্টার ইউনাইটেড জানায়, “ঢাকায় সম্প্রতি ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনায় যারা আক্রান্ত হয়েছেন, তাদের প্রতি রইল আমাদের ভালোবাসা ও গভীর সমবেদনা। আমরা যাদের হারিয়েছি, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সবাই যেন শান্তিপূর্ণভাবে শোক পালন করতে পারেন—এই প্রার্থনাই করি।”

দুই ফুটবল জায়ান্টের এই মানবিক বার্তা বাংলাদেশের ক্রীড়ামোদী ও সাধারণ মানুষের হৃদয়ে গভীরভাবে নাড়া দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: