সর্বশেষ আপডেট : ১৩ ঘন্টা আগে
শনিবার, ২ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ফিটনেসবিহীন রাষ্ট্র চাপিয়ে দিয়ে গেছে শেখ হাসিনা: নাহিদ

ডেইলি সিলেট ডেস্ক ::

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘এমন একটা দেশে আমরা বসবাস করি, যেখানে বাসের ও বিমানের ফিটনেস থাকে না। মানুষের ফিটনেস থাকে না, এমনকি রাষ্ট্রেরও ফিটনেস থাকে না।’ তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা আমাদের ওপর একটি ফিটনেসবিহীন রাষ্ট্র চাপিয়ে দিয়ে গেছে। আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য এমন ফিটনেসবিহীন রাষ্ট্র দিয়ে যেতে পারি না। এটা আমাদের দায়িত্ব।’

শুক্রবার (২৫ জুলাই) বিকেল ৩টায় সুনামগঞ্জ পৌর শহরের আলফাত স্কয়ারে এনসিপির পথসভায় এসব কথা বলেন তিনি।

নাহিদ বলেন, ‘আপনাদের সন্তানরা যারা রাস্তায় জীবন দিয়েছে, তাদের আকাঙ্খা পূরণের জন্য হলেও এই রাষ্ট্রের ফিটনেস আমাদের তৈরি করতে হবে। এই রাষ্ট্রের মেরামত আমাদের করতে হবে। আর সেই রাষ্ট্র মেরামতের জন্যই জাতীয় নাগরিক পার্টি প্রতিষ্ঠিত হয়েছে।’

সমাবেশ সঞ্চালনায় ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক অনিক রায়। উপস্থিত ছিলেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, জেলার যুগ্ম সমন্বয়ক আবু ছালেহ নাসিম।

স্বাগত বক্তব্য দেন জেলা এনসিপির প্রধান সমন্বয়ক হাছন রাজার প্রপৌত্র দেওয়ান সাজাউর রাজা চৌধুরী।

এনসিপির কেন্দ্রীয় নেতারা বৃহস্পতিবার দিবাগত রাতে সুনামগঞ্জে এসে সার্কিট হাউসে অবস্থান নেন। শুক্রবার দুপুরে শহরের কেন্দ্রীয় মডেল জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে পদযাত্রা শুরু হয়। এই পদযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলফাত স্কয়ারে গিয়ে শেষ হয়। এরপর পথসভা অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: