সর্বশেষ আপডেট : ১ মিনিট ২৮ সেকেন্ড আগে
বুধবার, ২২ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বিমান বিধ্বস্ত: এখনো নিখোঁজ ৩ শিক্ষার্থী, ২ অভিভাবক

ডেইলি সিলেট ডেস্ক ::

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সামরিক বিমান বিধ্বস্ত হওয়ার তিন দিন পেরিয়ে গেলেও এখনো খোঁজ মেলেনি তিনজন শিক্ষার্থী ও দুইজন অভিভাবকের।

স্কুল কর্তৃপক্ষের গঠিত তদন্ত কমিটির সদস্য ও প্রতিষ্ঠানটির স্কুল শাখার প্রধান শিক্ষক খাদিজা আক্তার বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, “আমাদের কাছে আসা তথ্যমতে এখনও পাঁচজন নিখোঁজ রয়েছেন—তিনজন শিক্ষার্থী এবং দুইজন অভিভাবক। এসব তথ্য নিখোঁজ পরিবারগুলোর পক্ষ থেকেই এসেছে।”

তিনি আরও জানান, “দুপুর নাগাদ সংবাদ সম্মেলন বা মিডিয়া উইংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।”

এদিকে, আগামী রোববার থেকে নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণির ক্লাস পুনরায় শুরু করার প্রস্তুতি নিচ্ছে প্রতিষ্ঠানটি।

গত সোমবার (২২ জুলাই) দুপুরে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়।

এটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় সামরিক বিমান দুর্ঘটনা, যাতে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ২৯ জন, যাদের অধিকাংশই শিশু।

দগ্ধ ও আহত ৫৭ জন চিকিৎসাধীন রয়েছেন জাতীয় বার্ন ইনস্টিটিউট, সিএমএইচসহ বিভিন্ন হাসপাতালে। তাঁদের মধ্যে অন্তত আটজনের অবস্থা আশঙ্কাজনক।

নিহতদের মধ্যে ছয়জনের পোড়া মরদেহ এখনো শনাক্ত হয়নি। ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাদের পরিচয় শনাক্ত করতে নিখোঁজ পরিবারের সদস্যদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: