সর্বশেষ আপডেট : ৫৮ মিনিট ১৮ সেকেন্ড আগে
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

যুক্তরাষ্ট্রসহ আরও ৫ দেশে প্রবাসী ভোটার নিবন্ধনের অনুমতি

ডেইলি সিলেট ডেস্ক ::

প্রবাসী বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং ভোটার তালিকায় অন্তর্ভুক্তির জন্য যুক্তরাষ্ট্রসহ আরও পাঁচটি দেশে নিবন্ধন কার্যক্রম শুরু করতে সম্মতি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে নির্বাচন কমিশনের এনআইডি উইংয়ের ডিজি এএএম হুমায়ুন কবীর এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আরও পাঁচটি দেশে প্রবাসী বাংলাদেশিদের ভোটার হিসেবে নিবন্ধনের কাজ শুরু করতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সম্মতি পেয়েছি। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, ওমান, দক্ষিণ আফ্রিকা, জর্ডান ও মালদ্বীপ।’

ইতোমধ্যে নয়টি দেশের ১৬টি মিশনে এনআইডি সেবা চালু রয়েছে। আগামী জুলাই মাসে জাপান যুক্ত হয়ে দশম দেশ হবে। নতুন যুক্ত হওয়া পাঁচ দেশের ক্ষেত্রে প্রাথমিক প্রস্তুতি, ইকুইপমেন্ট, প্রশিক্ষণ, যন্ত্রপাতির ইন্টিগ্রেশনসহ অন্যান্য কাজ চলছে।

হুমায়ুন কবীর জানান, ‘যুক্তরাষ্ট্রে লসএঞ্জেলেস ছাড়াও নিউ ইয়র্ক, ওয়াশিংটনসহ যেখানে বাংলাদেশ মিশন রয়েছে, সেখানে এই কার্যক্রম চালু হবে।’

বর্তমানে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও কানাডার ১৬টি মিশনে প্রবাসীদের জন্য এনআইডি সেবা চালু রয়েছে।

পর্যায়ক্রমে বিশ্বের ৪০টি দেশে এনআইডি সেবা চালুর পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশনের।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত নয়টি দেশে মোট ৪৮ হাজার ৮০টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে ২৯ হাজার ৬৪৬ জন আঙুলের ছাপ দিয়ে নিবন্ধন সম্পন্ন করেছেন। তাদের মধ্যে ১৭ হাজার ৩৬৭ জন ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।

২০০৭-২০০৮ সালে ছবিসহ ভোটার তালিকা তৈরির সময় থেকেই প্রবাসী বাংলাদেশিদের এনআইডি প্রদানের দাবি ছিল। ২০১৯ সালের নভেম্বরে মালয়েশিয়ায় প্রথমবারের মতো অনলাইন নিবন্ধন কার্যক্রম শুরু হলেও কোভিড মহামারীর কারণে তা বন্ধ হয়ে যায়।

পরে ২০২৩ সালের জুলাইয়ে উদ্যোগটি আবারও চালু হয়। তবে ৫ আগস্টের পটপরিবর্তনের পর আবার স্থবিরতা দেখা দেয়। বর্তমান কমিশন (এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন) নতুন উদ্যমে কার্যক্রমটি এগিয়ে নিচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: