সর্বশেষ আপডেট : ৬ ঘন্টা আগে
বুধবার, ১৩ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ব্যবসায়ীকে হত্যার ঘটনায় নড়াইলে বিক্ষোভ মিছিল

ডেইলি সিলেট ডেস্ক ::

ঢাকার ব্যবসায়ী লাল চাঁদ সোহাগকে পাথর মেরে হত্যার প্রতিবাদে ও খুনিদের দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়েছে। নড়াইলে সর্বস্তরের ছাত্র-যুব জনতার আয়োজনে

শনিবার বিকাল সাড়ে ৫টায় শহরের পুরাতন বাসটার্মিনাল এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহর প্রদক্ষিন করে মুক্ত মঞ্চে এসে শেষ হয়।

এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী আন্দোলন নড়াইল জেলা শাখার সাধারন সম্পাদক মাওলানা ডা: নাসির উদ্দিন, গণঅধিকার পরিষদের জেলা সভাপতি আনিসুজ্জামান সোহাগ, ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি হাফেজ মুফতি ওমর ফারুক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব সাফায়েত উল্লাহ, ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি সাজ্জাদ হুসাইন, গনঅধিকারের নেতা
সেলিমুজ্জামান সেলিম প্রমূখ।

বক্তরা অবিলম্বে রাজধানীর মিটফোর্ডের সামনে হত্যার শিকার ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগের (৩৬) প্রকাশ্যে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িতদের প্রকাশ্যে শাস্তির দাবি জানান। এসময় বিভিন্ন শ্রনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: