![]()


কুলাউড়া সংবাদদাতা ::
২০২৫ সালের দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছে খন্দকার শামছুদ্দোহা কিবরিয়া। সে ফুলতলী ইসলামিক মডেল একাডেমির ছাত্র এবং দাখিল পরীক্ষা দিয়েছে বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদরাসা থেকে।
পূর্বে, কিবরিয়া কুলাউড়ার সাদেকপুর দারুচ্ছুন্নাহ মডেল মাদরাসা থেকে ৫ম শ্রেণিতে বৃত্তি লাভ করেছিল, যা তার শিক্ষাজীবনের সূচনালগ্নেই তার মেধার পরিচয় দিয়েছিল।
কিবরিয়ার এই সাফল্যে পরিবার, শিক্ষক ও শুভানুধ্যায়ীরা আনন্দিত ও গর্বিত। কিবরিয়ার পিতা মৌলভীবাজার জেলা কাজী সমিতির সাধারণ সম্পাদক কাজী খন্দকার ফখরুল ইসলাম বলেন, “আমার ছেলের এই সাফল্যে সর্বপ্রথম আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি এবং যারা তাকে সাফল্য অর্জনে সহযোগিতা করেছেন, পাশে থেকেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞঅপন করছি। পাশাপাশি তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য সকলের কাছে দোয়া কামনা করি। আমিন।”