সর্বশেষ আপডেট : ৯ ঘন্টা আগে
শুক্রবার, ৫ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

যুক্তরাষ্ট্রে তানভীর তারেকের দুই গানের ভিডিও

ডেইলি সিলেট ডেস্ক ::

নন্দিত অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেনের লেখা একটি গান এবং তানভীর তারেকের নিজের লেখা আরও একটি গান নিয়ে দুটি মিউজিক ভিডিও মুক্তি পাচ্ছে যুক্তরাষ্ট্রে। দুটি গানই তানভীর তারেকের সুর ও সঙ্গীতে তৈরি। ভিডিও দুটি পরিচালনা করছেন রাজ হামিদ ও টিম আসিফ আকবর।

যুক্তরাষ্ট্রের সানফ্রানসিসকো, লস অ্যাঞ্জেলেস ও ডেথভ্যালির মনোরম লোকেশনে গানগুলোর দৃশ্যধারণ করা হয়েছে।
মিউজিক ভিডিও নিয়ে তানভীর তারেক বলেন, ‘একটানা গত কয়েকমাস বেশ কিছু মিউজিক ট্র্যাক তৈরির কাজ করেছি। ইচ্ছে আছে আমার মৌলিক গানের ১০০ টি গানের সিরিজ প্রকাশ করার। সেই প্রজেক্টেই এই গানগুলো মুক্তি পাচ্ছে। কিংবদন্তী আফজাল হোসেন আমাকে ভালোবাসেন। প্রশ্রয় দেন। এ আমার জীবনের বিরাট প্রাপ্তি। আমি তার পরিচালিত একটি চলচ্চিত্রেও মিউজিকের কাজ করেছি। সেই ভালোবাসার সূত্রেই তার একটি কবিতাকে সুরারোপ দিয়ে গান বেঁধেছি। তাকে ডেমো ট্র্যাকটিও পাঠিয়েছি।’

তিনি আরও বলেন, ‘গানটিতে মডেল হিসেবে কাজ করেছেন নাবিলা। নাবিলা পেশায় একজন আইটি ইঞ্জিনিয়ার। সে এখানে এআই নিয়ে ক্যালিফোর্নিয়াতে কাজ করে। মিউজিক ভিডিও দুটি তৈরি হচ্ছে রাজ হামিদের বায়োস্কপ ও হলিউড নির্মাতা আসিফ আকবরের প্রতিষ্ঠান টিএফপি’র ব্যানারে।’

বিদেশের মাটিতে এই ধরনের ভিডিও তৈরির অভিজ্ঞতা প্রসঙ্গে তানভীর তারেক বলেন, ‘মূলত বিদেশের মাটিতে খুব পেশাদার ক্যামেরা পার্সন ও টীম নিয়ে কাজ করাটা খুবই খরচসাপেক্ষ। সেক্ষেত্রে আমি ভাগ্যবান যে, আমি এমন কিছু প্রফেশনাল টিমের সাপোর্ট নিয়ে কাজ করতে পেরেছি যারা বিশ্বমানের কাজ করে আসছে। রাজ হামিদের বায়োস্কপ প্রডাকশন বাংলা ফিল্ম নিয়ে সারাবিশ্বে ডিস্ট্রিবিউশনের কাজ করে যাচ্ছে। আর আসিফ আকবর তো বিখ্যাত হলিউডের লায়নগেটের পরিচালক। আশা করছি গান দুটি শ্রোতা-দর্শকদের কাছে ভালো লাগবে।’

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: