সর্বশেষ আপডেট : ৪৪ মিনিট ২ সেকেন্ড আগে
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বাঙালায় ডাবিং তুর্কি সিরিজ ‘বড়ো ভাই’ মাছরাংগায়া টেলিভিশনে

ডেইলি সিলেট ডেস্ক ::

মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হচ্ছে বাংলায় ডাবিংকৃত জনপ্রিয় তুর্কি সিরিজ ‘বড়ো ভাই’। প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টা ও রাত ৯ টায় প্রচারিত হচ্ছে এটি। তুর্কি ভাষায় এই সিরিজের নাম ‘কারদেসলারিম’। আন্তর্জাতিকভাবে এটি প্রচারিত হচ্ছে ‘মাই ফ্যামিলি’ এবং ‘মাই সিবলিংস’ নামে। সিরিজটি মূলত চার ভাইবোন কাদির, ওমর, আসিয়ে এবং এমেল-এর সংগ্রামময় জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে। একটা সুখী ও সাধারণ জীবন ছিলো তাদের; কিন্তু একটি আকস্মিক দুর্ঘটনায় তারা বাবা-মাকে হারায়। এরপর তাদের জীবন কঠিন বাস্তবতার মুখোমুখি হয়। এক নিদারুণ কষ্ট ও সংগ্রামের দিনগুলো উঠে আসে গল্পে। কখনো তারা সমাজের নিষ্ঠুরতার শিকার হয়, কখনো আবার নতুন বন্ধু এবং সহানুভূতিশীল মানুষদের সহযোগিতা পায়। তবে তাদের মূল প্রতিপক্ষ হয়ে ওঠে ধনী ও ক্ষমতাবান ব্যক্তিরা, যারা তাদের জীবনে নানান বাধা সৃষ্টি করে। সিরিজের অন্যতম আকর্ষণ হলো ভাই- বোনদের মধ্যকার গভীর ভালোবাসা এবং একে অপরের প্রতি নিঃস্বার্থ সহায়তা। পুরো গল্পজুড়ে চার ভাই বোনের অকৃত্রিম ভালোবাসা এবং প্রতিকূলতার বিরুদ্ধে তাদের ঐক্য আবেগপ্রবণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। পরিবারের ওপর নেমে আসা দুর্ভাগ্যের জন্য দায়ী ব্যক্তিদের মুখোশ উন্মোচন করার এক তীব্র আকাঙ্খা নিয়ে এগিয়ে যায় তারা।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: