সর্বশেষ আপডেট : ৫৪ মিনিট ৩৫ সেকেন্ড আগে
শুক্রবার, ১২ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

২০ বছর পর ৫৬ বন্দিকে মুক্তির আদেশ

ডেইলি সিলেট ডেস্ক ::

কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দির মধ্যে ৫৬ জনের সাজা মওকুফ করে মুক্তি দেয়ার আদেশ দেয়া হয়েছে। এই ৫৬ জন দীর্ঘ ২০ বছর ধরে বন্দি রয়েছেন। যাবজ্জীবনের অবশিষ্ট সাজা মওকুফ করেছে সরকার।

মঙ্গলবার কারা অধিদফতরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া ও উন্নয়ন) জান্নাত-উল ফরহাদ এ তথ্য জানান।

তিনি বলেন, কারাগারে আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দি যাদের সাজা রেয়াতসহ ২০ বছর শেষ হয়েছে তাদের মধ্যে ৫৬ জন বন্দিকে সদাশয় হয়ে সরকার কারা বিধি ৫৬৯ মোতাবেক ফৌজদারি কার্যবিধি ৪০১(১) এর প্রদত্ত ক্ষমতাবলে অবশিষ্ট সাজা মওকুফ করে মুক্তির আদেশ করেছে।

তবে সাজা মওকুফ হওয়া ৫৬ জন বন্দির নাম-পরিচয় প্রকাশ করেনি কারা অধিদফতর।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: