সর্বশেষ আপডেট : ৬ মিনিট ৩৫ সেকেন্ড আগে
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

শাহজালালে ২০ কোটি টাকার ৮০ সোনার বার জব্দ

ডেইলি সিলেট ডেস্ক ::

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ সোনা জব্দ করার কথা জানিয়েছে ঢাকা কাস্টমস হাউজ।

বুধবার রাতে মালিকহীন অবস্থায় ৮০টি সোনার বারের ওই চালান জব্দ করা হয় বলে সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, বুধবার রাত সোয়া ৯টার দিকে ঢাকা কাস্টমস হাউজের কর্মকর্তারা জানতে পারেন, শাহজালাল বিমানবন্দরে আসা ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে (এফজেড-৫২৩) সোনা চোরাচালান হচ্ছে।

তৎক্ষনাৎ তারা বিমানে তল্লাশি চালাতে গিয়ে যানটিকে যাত্রীবিহীন অবস্থায় পান। পরে বিভিন্ন গোয়েন্দা সংস্থার উপস্থিতিতে উড়োজাহাজটিতে তল্লাশি চালিয়ে ১৯-এ সিটের নিচে কালো স্কচটেপে মোড়ানো কিছু বস্তু পাওয়া যায়।

শাহজালালে সোয়া ৯ কেজি সোনার বার জব্দ

এরপর কাস্টমস হলে নিয়ে সেগুলো খুলে ৮০টি সোনার বার পাওয়া যায়। প্রতিটি সোনার বারের ওজন ১১৬ দশমিক ৬৪ গ্রাম; সবমিলিয়ে বারগুলোর ওজন ৯ হাজার ৩৩১ গ্রাম। এসব সোনার বাজার মূল্য প্রায় ২০ কোটি টাকা।

জব্দ সোনার বারগুলো বিমানবন্দর কাস্টমসের গুদামে জমা করা হয়েছে, যা বাংলাদেশ ব্যাংকে জমাদানের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি ফৌজদারি মামলা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: