সর্বশেষ আপডেট : ১৩ ঘন্টা আগে
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

যুক্তরাষ্ট্রের চাপ, গাজা ইস্যুতে আলোচনায় ট্রাম্প–নেতানিয়াহু

ডেইলি সিলেট ডেস্ক ::

গাজায় চলমান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের চাপের মুখে আগামী সপ্তাহে ওয়াশিংটন সফরে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আগামী ৭ জুলাই হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর এটি হবে প্রেসিডেন্ট ট্রাম্প ও নেতানিয়াহুর তৃতীয় মুখোমুখি বৈঠক।

ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, গাজায় যুদ্ধবিরতির সম্ভাব্য চুক্তিতে হামাসের কাছ থেকে ছাড় আদায়ের জন্য যুক্তরাষ্ট্র যেন কাতারকে চাপ দেয়—সে লক্ষ্যেই কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে নেতানিয়াহুর সরকার।

এই সফরে গাজায় যুদ্ধবিরতি, ইসরায়েলি জিম্মিদের মুক্তি, ইরানবিরোধী সামরিক অভিযান এবং সিরিয়ার সঙ্গে সম্পর্কোন্নয়নের কৌশল নিয়ে দুই নেতার মধ্যে আলোচনা হবে বলে জানা গেছে।

এছাড়া ‘আব্রাহাম চুক্তি’তে সিরিয়াকে অন্তর্ভুক্ত করার বিষয়েও প্রেসিডেন্ট ট্রাম্প আগ্রহী বলে একাধিক সূত্রে ইঙ্গিত পাওয়া গেছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: