সর্বশেষ আপডেট : ১২ ঘন্টা আগে
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ইসরায়েলি হামলায় গাজায় একদিনেই নিহত ৮১

ডেইলি সিলেট ডেস্ক ::

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সর্বশেষ হামলায় শনিবার (২৮ জুন) একদিনেই নিহত হয়েছেন অন্তত ৮১ জন ফিলিস্তিনি, আহত হয়েছেন ৪০০-এরও বেশি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।

চলমান হামলায় এ পর্যন্ত প্রায় ৫৬ হাজার মানুষের প্রাণহানি হয়েছে বলে জানিয়েছে গাজার কর্তৃপক্ষ।

এদিনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, এক সপ্তাহের মধ্যেই যুদ্ধবিরতিতে পৌঁছানো সম্ভব। কিন্তু একই দিনে ইসরায়েলি হামলায় গাজার স্টেডিয়াম এলাকায় তাঁবুতে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুতদের ওপর আঘাতে প্রাণ হারান শিশুসহ ১১ জন।

আল-মাওয়ারি আবাসিক এলাকায় আরেক হামলায় নিহত হন ১৪ জন, যাদের বেশিরভাগই শিশু। তুফাহ এলাকার জাফা স্কুলের পাশে বিমান হামলায় মৃত্যু হয় আরও ৮ জনের।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অনেক জায়গায় সড়ক বিধ্বস্ত হওয়ায় অ্যাম্বুলেন্স ও উদ্ধারকারী দল আহতদের কাছে পৌঁছাতে পারছে না।

উল্লেখ্য, গত জানুয়ারিতে যুদ্ধবিরতি চুক্তি শুরু হলেও তা প্রথম ধাপেই ভেঙে পড়ে। মার্চে নতুন করে হামলা শুরু করে ইসরায়েল। যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে বন্দি ও জিম্মি বিনিময় এবং ইসরায়েলি সেনা প্রত্যাহারের কথা ছিল।

ট্রাম্পের বক্তব্যে নতুন করে আশার আলো দেখছেন কাতারের মধ্যস্থতাকারীরা। তারা মনে করছেন, যুক্তরাষ্ট্রের চাপেই এবার হয়তো একটি কার্যকর যুদ্ধবিরতি চুক্তি সম্ভব হবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: