সর্বশেষ আপডেট : ১০ মিনিট ২৪ সেকেন্ড আগে
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

আকাশসীমা বন্ধ করেও ইরানের ক্ষেপণাস্ত্র ঠেকাতে পারলো না কাতার

ডেইলি সিলেট ডেস্ক ::

নিজেদের আকাশসীমা বন্ধ করেও ইরানের ক্ষেপণাস্ত্র ঠেকাতে পারলো না কাতার। কাতারের রাজধানী দোহায় অবস্থিত মার্কিন বিমান ঘাঁটিতে সোমবার (২৩ জুন) রান ৬টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানানো হয়েছে। হামলার খবরটি ইসরায়েলি এক কর্মকর্তার বরাতে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস নিউজ এজেন্সি জানিয়েছে।
এক্সিওস নিউজ এজেন্সি এবং ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি অ্যারাবিক নিউজ উভয়ই কাতারের মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার খবর প্রকাশ করেছে।এএফপির বরাত দিয়ে বিবিসি জানায়, কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় নিজেদের আকাশসীমা বন্ধের ঘোষণা দেওয়ার কিছুক্ষণ পরই হামলার ঘটনা ঘটে।
দোহার মধ্যাঞ্চল এবং উত্তরে লুসাইলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একইসঙ্গে আকাশে প্রজেক্টাইল উড়তে দেখা গেছে।

এক্সিওস নিউজ এজেন্সির বরাত দিয়ে বিবিসি অ্যারাবিক জানিয়েছে, কাতারের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ছয়টি মিসাইল ছুড়েছে ইরান।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: