সর্বশেষ আপডেট : ২১ ঘন্টা আগে
শুক্রবার, ১ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

রোববার থেকে নিয়মিত বিচারিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট

ডেইলি সিলেট ডেস্ক ::

পবিত্র ঈদুল আজহা, সাপ্তাহিক ছুটি ও অবকাশের কারণে ৩ জুন থেকে ২১ জুন পর্যন্ত বন্ধ থাকার পর আগামী রোববার (২২ জুন) থেকে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হচ্ছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে।

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নির্দেশে হাইকোর্ট বিভাগের জন্য ৪৯টি বেঞ্চ পুনর্গঠন করা হয়েছে। এর মধ্যে ২৮টি দ্বৈত বেঞ্চ এবং ২১টি একক বেঞ্চের বিচারিক এখতিয়ার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

উল্লেখ্য, অবকাশকালীন সময়ে হাইকোর্টের ভ্যাকেশন বেঞ্চ ও আপিল বিভাগের চেম্বার আদালতে নির্দিষ্ট দিনে বিচারিক কার্যক্রম চালু ছিল। আগামীকাল থেকে পূর্ণাঙ্গ বেঞ্চে স্বাভাবিক বিচারিক কার্যক্রম পুনরায় শুরু হবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: